প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৬, ১০:৩১ এ.এম
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার

উসমান গনি গাজীপুর প্রতিনিধি; গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল) সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও ঢেলে সাজানো হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী, কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হাসপাতালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি নতুন চৌকস দল দায়িত্ব গ্রহণ করেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং স্থানীয় সেবাগ্রহীতাদের নির্বিঘ্নে চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আনসার সদস্যদের নতুন এই টিমের দায়িত্ব গ্রহণ উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত ও আনুষ্ঠানিক সভার আয়োজন করা হয়। সভায় নতুন দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা। সভায় উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনসার সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা হাসপাতালের নিরাপত্তা রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ নিষ্ঠা, সততা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরণের হয়রানি, প্রতারণা কিংবা দালালের খপ্পরে না পড়েন, সে বিষয়ে আনসার বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হাসপাতালের মূল্যবান সরকারি সম্পত্তি ও ওষুধ সামগ্রী যেন সুরক্ষিত থাকে, সে বিষয়ে ২৪ ঘণ্টা সতর্ক পাহারার ব্যবস্থা করা হয়েছে।
সভায় বক্তারা বলেন:
ভরসাস্থল। এখানে এসে কেউ যেন কোনো ধরণের নিরাপত্তাহীনতা বা হয়রানির শিকার না হন। আনসার বাহিনীর নতুন এই টিম হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখতে ঢাল হিসেবে কাজ করবে। নতুন এই নিরাপত্তা জোরদারের বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, একটি সরকারি হাসপাতালের প্রধান লক্ষ্যই হলো সাধারণ মানুষকে শান্তিময় পরিবেশে নিরবচ্ছিন্ন সেবা দেওয়া। আনসার বাহিনীর এই চৌকস দলটি যুক্ত হওয়ায় হাসপাতালের সার্বিক শৃঙ্খলা ও পরিবেশ আরও উন্নত হবে।
এদিকে হাসপাতালের এই নতুন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সেবাগ্রহীতা ও সাধারণ মানুষ। চিকিৎসা নিতে আসা একাধিক রোগী ও তাদের স্বজনরা জানান, হাসপাতালে অনেক সময় বহিরাগতদের আনাগোনা বা দালালদের দৌরাত্ম্য দেখা যায়। আনসার সদস্যদের কঠোর নজরদারি থাকলে সাধারণ মানুষ নির্ভয়ে ও শান্তিতে চিকিৎসা সেবা নিতে পারবেন।
দায়িত্ব গ্রহণকালে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আনসার বাহিনীর স্থানীয় কমান্ডার এবং নবনিযুক্ত নিরাপত্তা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।