মোঃ মাছুম বিল্লাহ (ঢাকা) : ইসলামী শরিয়াহ্ মোতাবেক পরিচালিত জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি-এর উদ্যোগে বরিশালের বাকেরগঞ্জে এক গ্রাহক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) প্রস্তাবিত ভরপাশা শাখা (কোড নং-৮২২)-এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ ওয়াইএসইউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির এজিএম মোঃ ওবায়দুর রহমান মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সবুর খান, ইউনিট ম্যানেজার মোঃ রাকিব হোসেন এবং ইউনিট ম্যানেজার মিনারা আক্তার। বক্তারা বলেন, জীবন বীমা কেবল একটি আর্থিক সেবা নয়; এটি ব্যক্তি ও পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে ইসলামী শরিয়াহ্ ভিত্তিক জীবন বীমা পারস্পরিক সহযোগিতা, ঝুঁকি ব্যবস্থাপনা ও সঞ্চয়ের মাধ্যমে অনিশ্চিত ভবিষ্যতের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করে। নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সন্তানদের শিক্ষা, অবসরকালীন পরিকল্পনা এবং পরিবারের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতেও জীবন বীমার গুরুত্ব অপরিসীম বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন বীমা পরিকল্পনা, সুবিধা ও সেবার বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এছাড়া বীমা গ্রহণের আগে শর্তাবলি ভালোভাবে জেনে সচেতন সিদ্ধান্ত নেওয়ার পরামর্শও দেওয়া হয়। সেমিনারটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ সেলিম রেজা, এফ এ মনিকা আক্তার সাথী, কুলসুম বেগম, মারুফা আক্তার ও রিয়া। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মাছুম বিল্লাহ
ফোন: +8801715184181
ইমেইল: crimeexpressbd@gmail.com
ওয়েবসাইট: www.crimeexpress.net
প্রধান কার্যালয় : ৩৮৯/এ/১ ডি আইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।