অভিজ্ঞতা ছাড়াই কাজের সুযোগ দিচ্ছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের ‘অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)’ পদে ২০০ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এমবিএ/এমএসসি অথবা বিবিএ/বিএসসি ডিগ্রিধারী হতে হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)
পদসংখ্যা: ২০০ জন
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসসি অথবা বিবিএ/বিএসসি
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: ৩২ বছর
আবেদন শুরু: ২ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মাছুম বিল্লাহ
ফোন: +8801715184181
ইমেইল: crimeexpressbd@gmail.com
ওয়েবসাইট: www.crimeexpress.net
প্রধান কার্যালয় : ৩৮৯/এ/১ ডি আইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।