মো: সাব্বির হোসেন চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের চিরির বন্দরের সাইতাড়ায় গত ৫ই আগস্ট বুধবার সকাল অনুমান ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে ঝগড়াঝাটির এক পর্যায়ে অনিমেষ দাস (২২),পিতা-ভুষেণ দাস, ভুষেণ দাস (৫০),পিতা- রাম বাবু দাস,সাবিত্রী দাস(৪২),স্বামী-ভুষেণ দাস,শোভারাণী দাস (২৮), স্বামী-পিযুস,সর্ব সাং- পশ্চিম সাইতাড়া (দাসপাড়া)গণ হাতে লাঠিসোটা নিয়ে ভিকটিম রধোসা(৪৫)এর বসতবাড়ির কাঁচা রাস্তার উপর রধোসাকে একা পেয়ে অতর্কিত আক্রমণ করলে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর জখমপ্রাপ্ত হন। এসময় আক্রমণকারীদের মধ্যে অনিমেষ ও ভুষেণ দাস ভিকটিম রধোসাকে চিকিৎসার জন্যে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রধোসা আজ ৬ই আগস্ট বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ জানান,এ সংক্রান্তে থানায় নিয়মিত হত্যা মামলা রেকর্ডের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আজ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ৩নং আসামি সাবিত্রী দাসকে গ্রেফতার করে থানায় নেয়া হয়েছে।অপর পলাতক আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।ঘটনাস্থল এলাকায় অতিরিক্ত পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মাছুম বিল্লাহ
ফোন: +8801715184181
ইমেইল: crimeexpressbd@gmail.com
ওয়েবসাইট: www.crimeexpress.net
প্রধান কার্যালয় : ৩৮৯/এ/১ ডি আইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।