মো: সাব্বির হোসেন চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের খেড়কাটি বাজারের ডারার পাড় এলাকায় চুরির ঘটনায় দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট (বুধবার) দিবাগত রাতে খেড়কাটি বাজারের ডারার পাড় এলাকার বাসিন্দা লোকনাথ রায়ের বাড়িতে চুরি করতে ঢোকে দুই চোর। চুরির বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা এগিয়ে এলে তারা একটি টেলিভিশন, গ্যাস চুলা ও সিলিন্ডার নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে চুরির ঘটনায় সন্দেহজন কভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে আমরা দুজন মিলে চুরি করেছি । এ সময় স্থানীরা ঘটনাস্থল থেকেই একজনকে আটক করতে পারলেও অন্যজন পালিয়ে যায়। পরে এলাকাবাসীর প্রায় এক ঘণ্টার যৌথ অভিযানে পালিয়ে যাওয়া দ্বিতীয় চোরকেও আটক করা হয়। আটককৃতরা হলো ডারার পাড় এলাকার বুলবুলী বেগমের ছেলে মন্টু ইসলাম এবং যবেদ ইসলামের ছেলে মোস্তা ইসলাম। চুরি হওয়া মালামাল উদ্ধারসহ আটক দুই চোরকে পরবর্তীতে চিরিরবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে স্থানীয়রা। এই বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত তদন্ত ওসি আহসান হাবীব বলেন ৬ তারিখকে আমরা দুজনকে কোর্টে চালান করি কিন্তু মন্টু ইসলামের পর্যাপ্ত বয়স না হাওয়াই কোট তাকে আমাদের কাছে আবার ফেরত দেয় পরবর্তী তাকে তার পরিবারের হাতে দিয়ে দেই।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মাছুম বিল্লাহ
ফোন: +8801715184181
ইমেইল: crimeexpressbd@gmail.com
ওয়েবসাইট: www.crimeexpress.net
প্রধান কার্যালয় : ৩৮৯/এ/১ ডি আইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।