রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যুর কারণ জানতে ডিএনএ ও ভিসেরা নমুনা সংগ্রহ

রাজধানীতে নারী চিকিৎসক ফারাহ ফেরদৌসের (৩২) লাশ উদ্ধারের ঘটনায় গতকাল রাতে অপমৃত্যুর মামলা হয়েছে। তাঁর ছোট বোন নজুলা ফেরদৌস বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। এদিকে ফারাহর মৃত্যুর কারণ জানতে তাঁর ডিএনএ নমুনা সংগ্রহ করে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং ভিসেরা পরীক্ষার জন্য মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে মর্গ সূত্রে জানা গেছে … Read more

কুমিল্লায় যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

কুমিল্লার লালমাইয়ে এনায়েতুর রহমান বাহার (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবককে ঘরে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে জুমা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত জুমা আক্তারকে আটক করেছে। শনিবার (২৭ জুন) উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়ায় প্রবাসী সুমন চৌধুরীর বসতঘরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, এনায়েত রহমান ও প্রবাসী … Read more

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির দৃষ্টান্

আদালতে মামলার জট হ্রাস ও বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপের ফলে মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে ২০ হাজার ৭৪০টি পুরোনো মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত তৈরি হয়েছে। বিপুল সংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তির বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টে পুরোনো মামলা নিষ্পত্তির ক্ষেত্রে প্রধান বিচারপতির গৃহীত এই পদক্ষেপ প্রশংসনীয়। আমি আশা করি, এটি … Read more

লালমোহনে সেতু ভেঙে ট্রাক খালে, চালক নিহত

ভোলার লালমোহনে বালু ভর্তি ট্রাক আয়রন সেতু দিয়ে পারাপারের সময় ব্রিজ ভেঙে ট্রাকের চালক মো: নাইম (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২.৪০ মিনিটে এ সড়ক দুর্ঘটনা ঘটে নিহত নাইম ধলীগৌর নগর ইউনিয়নের চতলা গ্রামের সালাউদ্দিন মাস্টার বাড়ির ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ট্রাকের হেলপার … Read more

সমিতির আমানত ফেরতের দাবিতে বিক্ষোভ, মাদারগঞ্জে প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমিতিতে আমানত রাখা গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে চলমান আন্দোলনের কারণে টানা দুইদিন সরকারি দফতরগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। আমানতকারীরা তাদের অর্থ ফেরতের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করেন। সোমবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো গ্রাহক বিক্ষোভে অংশ নেন। তারা হাওয়াই রোড এলাকা থেকে … Read more

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আলোচিত নন্দিনী হত্যা কাণ্ডের আসামি বিধান চন্দ্রের দুটি গরু নিলামে বিক্রি করে দিয়েছেন বিএনপি নেতা গোলাম কিবরিয়ার রিপন। এ সংক্রান্ত একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রিপন উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি। ভিডিওতে দেখা গেছে, বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপন আসামির গরু নিলামে করছেন। রিপন সেখানে বার বার নিলাম ডাক … Read more

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

আদালত অবমাননার দায়ে রাতভর অভিযান শেষে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে বনানীর বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) নাভানা গ্রুপের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এর আগে, শুভ্রকে গ্রেপ্তারে জন্য মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযানে যায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। … Read more