Crime Express
২৮ জুন ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউ‌নিয়‌নের ইজলামারী ভন্দুরচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনীর (বিএসএফ) ‘পুশই‌নের’ শিকার হ‌য়ে ১৪ দিন ধ‌রে শূন‌্যরেখায় মানবেতর জীবনযাপন কর‌ছেন তিন যুবক‌। বি‌জি‌বি ও বিএসএফ নজরদা‌রি বজায় রাখ‌লেও তা‌দের স‌রি‌য়ে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধা‌ন্তে পৌঁছা‌তে পা‌রে‌নি।

জামালপুর বি‌জি‌বি-৩৫ ব‌্যাটা‌লিয়‌নের অধিনায়ক লেফ‌টেন‌্যান্ট ক‌র্নেল হাসানুর রহমান সীমান্তের শূন্যরেখায় তিন যুব‌কের অবস্থান করার বিষয়টি নিশ্চিত করে‌ছেন।

ইজলামারী সীমা‌ন্তে গি‌য়ে দেখা গে‌ছে, তিন যুবক মা‌টি‌তে প‌লি‌থিন বি‌ছি‌য়ে শূন‌্যরেখার কা‌ছে অবস্থান কর‌ছেন। রোদ থেকে রক্ষা পে‌তে নি‌জে‌দের পোশাক টা‌নিয়ে ছায়ার ব‌্যবস্থা ক‌রে‌ছেন।

স্থানীয় সূ‌ত্রে জানা গেছে, শূন‌্যরেখার কা‌ছে অবস্থান করা ওই তিন যুবক নি‌জে‌দের বাংলা‌দে‌শি নাগ‌রিক দা‌বি ক‌রে‌ছেন। দা‌বি অনুযায়ী তারা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাঈম মিয়া (২২), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জহিরুল ইসলাম (২৬) এবং নেত্রকোণার বারহাট্টা উপজেলার পারভেজ (২১)।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ওই তিন যুবক সীমান্তের শূন্যরেখায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কার মধ্যেই মানবেতর জীবন কাটাচ্ছেন। ইজলামারী ক্যাম্প থেকে ও স্থানীয়রা তাদের খাবার দিয়ে সহযোগিতা করছেন। কিন্তু আজ ১৪ দিন হলো তা‌দের স‌রি‌য়ে নেওয়ার কোনো ব‌্যবস্থা হয়নি। ফলে যে‌কোনো সময় অনাকা‌ঙ্ক্ষিত ঘটনা ঘট‌তে পা‌রে।

এর আগে, গত ১৪ জুন ভোর ৬টার দিকে উপজেলার গয়টাপাড়া সীমান্তপথে নারী-শিশুসহ ছয়জন এবং ইজলামারী সীমান্তপথে তিন যুবক‌কে বাংলাদেশ ভূখ‌ণ্ডে পুশইনের চেষ্টা ক‌রে‌ বিএসএফ। কাঁটাতারের এপারে বাংলাদেশ প্রান্তে ঠেলে দেওয়া হলেও বিজিবি এবং স্থানীয় গ্রামবাসীর বাধায় তাদের বাংলাদেশ ভূখণ্ডে পাঠাতে পারেনি বিএসএফ। মা ও শিশুর জীবন সংকট নি‌য়ে গণমাধ‌্যমে সংবাদ প্রকা‌শের পর গত ১৮ জুন ভো‌রে দুই শিশুসহ দম্প‌তি‌কে স‌রি‌য়ে নেওয়া হয়। প‌রে গত ২৩ জুন একই সীমা‌ন্তের দুই যুবককেও স‌রি‌য়ে নেওয়া হয়। ত‌বে ইজলামারী সীমা‌ন্তের শূন‌্যরেখায় তিন যুবক বি‌জি‌বি ও বিএসএফের প্রহরায় ১৪ দিন ধরে অবস্থান কর‌ছেন।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য বিএসএফকে অবহিত করা হয়েছে। তবে বিএসএফ বলছে, ওই তিন যুবক ভারতের নাগরিক নন। ফলে বিষয়টির সমাধানে তারা আগ্রহ দেখাচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরিরবন্দরে শুরু হলো শিশুদের পোলিও টিকাদান কর্মসূচি

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

রামপুরায় যুবককে গুলি ও ২ হত্যা মামলায় হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

লামায় জব্দকৃত কাঠে একাধিক হ্যামার: প্রমাণ লোপাটের অভিযোগ সদর রেঞ্জার কবির হোসেনের বিরুদ্ধে

সাদুল্লাপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকসহ গ্রেপ্তার ২

প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে: ব্র্যাকের সংলাপে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সাবেক এমপি আশিকা সুলতানা তিন দিনের রিমান্ডে

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ৩ হাজার ৯১৮ মামলা

বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল

১০

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১১

বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত

১২

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৩

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

১৪

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

১৫

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

১৬

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

১৭

জামায়াতসহ ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন আজ

১৮

“জুলাই সনদের আইনিভিত্তিক গণভোট দিতে হবে” —কুমিল্লা ৬ আসনের জামায়াত প্রার্থী

১৯

মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

২০