crimeexpress
২৮ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লামায় জব্দকৃত কাঠে একাধিক হ্যামার: প্রমাণ লোপাটের অভিযোগ সদর রেঞ্জার কবির হোসেনের বিরুদ্ধে

বান্দরবান প্রতিনিধি; বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে জব্দ হওয়া কাঠবোঝাই দুটি গাড়িকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। জব্দকৃত কাঠে একাধিকবার হ্যামার (সিল) মেরে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সদর রেঞ্জার কবির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এর আগে অবৈধভাবে কাঠ পাচারের সময় রূপসীপাড়া আর্মি ক্যাম্প কাঠবোঝাই দুটি গাড়ি আটক করে লামা বন বিভাগের কাছে হস্তান্তর করে। পরে ঘটনাটি নিয়ে বন মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়। স্থানীয় সূত্রের দাবি, জব্দকৃত কাঠের প্রকৃত পরিচয় ও উৎস গোপন করার উদ্দেশ্যে কয়েকটি কাঠে একাধিকবার হ্যামার মারা হয়েছে। একটি গাছে নয়বার পর্যন্ত হ্যামার মারার অভিযোগও উঠেছে। এতে কাঠের প্রকৃত উৎস শনাক্তে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে লামা সদর রেঞ্জ কর্মকর্তা কবির হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযোগের তথ্য তদন্তে সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহলের দাবি, জব্দকৃত কাঠ ও গাড়ি দুটি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হোক। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় জব্দকৃত কাঠে একাধিক হ্যামার: প্রমাণ লোপাটের অভিযোগ সদর রেঞ্জার কবির হোসেনের বিরুদ্ধে

সাদুল্লাপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকসহ গ্রেপ্তার ২

প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে: ব্র্যাকের সংলাপে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

সাবেক এমপি আশিকা সুলতানা তিন দিনের রিমান্ডে

ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বলি যদি দেশের ক্রিকেট হয়, তবে দেশপ্রেম কোথায়?

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ৩ হাজার ৯১৮ মামলা

বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল

১০

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১১

বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত

১২

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৩

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

১৪

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

১৫

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

১৬

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

১৭

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

১৮

জামায়াতসহ ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন আজ

১৯

“জুলাই সনদের আইনিভিত্তিক গণভোট দিতে হবে” —কুমিল্লা ৬ আসনের জামায়াত প্রার্থী

২০