ক্রাইম এক্সপ্রের্স
১৩ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় পরপর দুবার ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় রামিদুজ্জামান টুটুল মিয়া নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদালকাটি গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রামিদুজ্জামান টুটুল মিয়া (১৭) কোদালকাটি গ্রামের শ্রমিক মিন্টু মিয়ার ছেলে। সে পাশের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে টুটুল ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। একপর্যায়ে কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে গিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

তারা আরও জানান, টুটুল মিয়া ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হন। পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষাতেও একই বিষয়ে অকৃতকার্য হয়। এ নিয়ে পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করায় এমন কাণ্ড ঘটিয়েছে।

তবে স্থানীয় একটি সূত্র জানায়, টুটুল পরিবারের সদস্যদের কথা না মেনে নিজের ইচ্ছামতো চলাফেরা করত। এ নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত।

গাংনী থানার ওসি মুদাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১০

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১১

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১২

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৩

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৪

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৫

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৬

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৭

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

১৮

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

২০