ক্রাইম এক্সপ্রের্স
১৪ জুলাই ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্যোগে মানবতার হাত বাড়ালেন নেজাম উদ্দিন কোম্পানি: ইয়াংছায় ৩১৭ পরিবারে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ত্রিপল বিতরণ

সাইফুল ইসলাম মারুফ (বান্দরবান প্রতিনিধি); টানা কয়েকদিনের বর্ষণে বিপর্যস্ত বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক নেজাম উদ্দিন কোম্পানি। দুর্যোগে যখন অনেক পরিবার খাদ্যসংকট, বসতঘরের ক্ষতি এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, ঠিক তখনই নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও জরুরি সহায়তা নিয়ে এগিয়ে আসেন তিনি। জানা গেছে, মানবিক এই কর্মসূচির আওতায় ২৪২টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, ৬১ জন অসহায় ব্যক্তির হাতে নগদ আর্থিক সহায়তা এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মাঝে কালো পলিথিন ও কোরিয়ান ত্রিপল বিতরণ করা হয়েছে। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। ত্রাণ বিতরণের সময় নেজাম উদ্দিন কোম্পানি বলেন, মানুষ মানুষের জন্য। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতদিন প্রয়োজন হবে, সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। ত্রাণ পাওয়া কয়েকজন উপকারভোগী জানান, বন্যার কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। ঘরে খাদ্যসংকট দেখা দিয়েছে, অনেকের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কঠিন সময়ে নেজাম উদ্দিন কোম্পানির এই সহায়তা তাদের জন্য অনেক বড় আশীর্বাদ হয়ে এসেছে। স্থানীয় সচেতন মহলের মতে, সাম্প্রতিক দুর্যোগের শুরু থেকেই নেজাম উদ্দিন কোম্পানি ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ, নগদ অর্থ প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় ত্রিপলের ব্যবস্থা করে যাচ্ছেন। জনপ্রতিনিধি না হয়েও তিনি নীরবে মানবিক দায়িত্ব পালন করে এলাকার মানুষের প্রশংসা অর্জন করেছেন। তিনি বিগত সময়েও মসজিদ-মাদ্রাসা, অসুস্থ রোগী গরীব অসহায় মানুষের বিভিন্ন সহযোগিতা করে আসছেন। দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সম্মিলিত মানবিক উদ্যোগই পারে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলেজছাত্রীকে ‘ব্যাড টাচ’, ডিবির পাঁচ দিনের প্রচেষ্টায় ধরা পড়ল যুবক

সোনারগাঁয়ের নতুন ওসি আব্দুল বারিক

নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

হত্যা মামলার রায় ঘিরে নুসরাতের বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফেনীতে নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় সোমবার

সৈয়দপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কারিনার বেবি বাম্পের গুঞ্জনে যা জানা গেল

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওষুধের দোকানদার আটক

১০

রংপুরে চার খুন: সন্দেহের তীর পাড়ার ছেলেদের’ দিকে

১১

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

১২

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

১৩

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

১৪

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

১৫

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

১৬

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

১৮

কোন বোর্ডে পাসের হার কত

১৯

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

২০