ক্রাইম এক্সপ্রের্স
২ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খামেনির শেষ বিদায়ের অপেক্ষায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা

তীব্র দাবদাহ আর সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢেকে গেছে ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা চত্বর। আগামী শনিবার (৪ জুলাই) এই কমপ্লেক্সেই রাখা হবে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। দীর্ঘ তিন দশক ধরে ইরান শাসন করা খামেনির এই রাষ্ট্রীয় জানাজাকে স্মরণকালের বৃহত্তম গণজমায়েতে রূপ দিতে এখন দিনরাত এক করে প্রস্তুতি চালাচ্ছেন শত শত কর্মী।

আজ বৃহস্পতিবার বিশেষ অনুমতি নিয়ে বার্তা সংস্থা এএফপি কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করে এই বিশাল আয়োজনের প্রস্তুতির চিত্র তুলে এনেছে।

গ্র্যান্ড মোসাল্লার চারপাশের নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোরদার করা হয়েছে যে মূল প্রবেশদ্বারে মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনীর কয়েক ডজন চৌকস কর্মী। ওই এলাকায় চলাচলকারী প্রতিটি গাড়ি অত্যন্ত নিখুঁতভাবে তল্লাশি করা হচ্ছে এবং বিশেষ পাস বা অনুমতিপত্র ছাড়া কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে বাইরে অবস্থান করা উৎসুক সাধারণ মানুষ দূর থেকেই এই বিশাল কর্মযজ্ঞ দেখছেন।

কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে কালো, লাল আর সবুজ রঙের বিশাল সব ব্যানার ও পতাকা। এর মধ্যে কালো পতাকাগুলো গভীর শোকের প্রতীক আর লাল পতাকাগুলো শিয়া ঐতিহ্য অনুযায়ী শাহাদাত ও ‘প্রতিশোধের’ বার্তা বহন করছে। দেয়ালজুড়ে শোভা পাচ্ছে প্রয়াত খামেনির বিশালাকার সব প্রতিকৃতি, যার একটিতে ১৯৮০-র দশকের ইরান-ইরাক যুদ্ধের সময় তরুণ যোদ্ধাদের পাশে তৎকালীন প্রেসিডেন্ট খামেনির ঐতিহাসিক উপস্থিতি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

প্রচণ্ড গরমের মধ্যে মুখ ও মাথা স্কার্ফ দিয়ে ঢেকে মাঠের পরিচর্যা করা হোসেইন মোগাদ্দাসি নামের এক কর্মী বলেন, ‘আমাদের শহীদ রাহবারকে শেষ বিদায় জানাতে আমরা এখানে ফুল গাছ লাগাচ্ছি এবং ঝোপঝাড়গুলোতে পানি দিচ্ছি।’

এদিকে আগামীকাল শনিবার তেহরানের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের (৯৫ ডিগ্রি ফারেনহাইট) ওপরে চলে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর প্রস্তুতি জানাজায় অংশ নিতে আসা লাখ লাখ শোকাকুল মানুষের তৃষ্ণা মেটাতে ইতিমধ্যে শত শত কার্টন সুপেয় পানির বোতল ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে গ্র্যান্ড মোসাল্লার মূল ফটক সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। কর্তৃপক্ষের ধারণা, কেবল তেহরানের এই জানাজাতেই ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি মানুষের সমাগম ঘটতে পারে। যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি বা ভিড়ের চাপ সামলাতে কমপ্লেক্সের ভেতরে সারিবদ্ধভাবে প্রস্তুত রাখা হয়েছে কয়েক ডজন অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যান।

পুরো মোসাল্লা চত্বরে খামেনির বিখ্যাত সব উক্তি সংবলিত ব্যানারের পাশাপাশি পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে খামেনির ‘উত্তোলিত বজ্রমুষ্টির’ ছবি সংবলিত পোস্টার সর্বত্র দৃশ্যমান। ব্যানারগুলোতে লেখা রয়েছে‘আমরা শোকাহত, কিন্তু আমরা সোজা দাঁড়িয়ে আছি।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় খামেনির সঙ্গে নিহত তাঁর মেয়ে, জামাতা ও নাতনির মরদেহও এই বিদায় অনুষ্ঠানে খামেনির পাশাপাশি রাখা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন। মূল মোসাল্লা ভবনে তিন দিনব্যাপী সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে আগামী সোমবার রাজধানী তেহরানের রাস্তায় এক বিশাল শোক মিছিল অনুষ্ঠিত হবে।

এরপর মঙ্গলবার মরদেহ নিয়ে যাওয়া হবে শিয়াদের পবিত্র নগরী কোমে এবং বুধবার ইরাকের কারবালা ও নাজাফের পবিত্র মাজারগুলোতে বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। আগামী ৯ জুলাই উত্তর-পূর্ব ইরানের পবিত্র নগরী তথা খামেনির জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে তাঁকে সমাহিত করার মধ্য দিয়ে এই দীর্ঘ শোকযাত্রার সমাপ্তি ঘটবে।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আজ দেশবাসীকে এই জানাজায় দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, খামেনির এই জানাজায় জনগণের ঐতিহাসিক উপস্থিতিই হবে তাঁর হত্যাকাণ্ডের সবচেয়ে বড় প্রতিশোধ এবং এই প্রতিশোধের আওয়াজ যেন পুরো বিশ্বের কানে গিয়ে পৌঁছায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১০

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১১

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১২

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৩

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৪

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৫

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৬

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৭

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৮

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

১৯

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০