ক্রাইম এক্সপ্রের্স
২ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় কলেজছাত্র রুমন হত্যা: আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার

গাইবান্ধা সদর উপজেলায় সীমানা বিরোধকে কেন্দ্র করে কলেজছাত্র ফাহমিদ রুমন মিয়া হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তাররা হলেন বাবা রেজাউল করিম ছানা (৫৫) ও ছেলে নাসিরুল আহসান আকিব (৩৫)।

বুধবার (১ জুলাই) বিকেলে র‌্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার রেজাউল করিম ছানা গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। আকিব তার ছেলে। নিহত ফাহমিদ রুমন মিয়া (১৯) একই গ্রামের বাসিন্দা এবং গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

র‌্যাব জানায়, বসতবাড়ির সীমানা নিয়ে রুমনদের পরিবারের সঙ্গে রেজাউল করিম ছানার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে গত ৭ জুন রাত সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে রেজাউল করিম ছানা ও তার ছেলে আকিব ধারালো অস্ত্র নিয়ে রুমনের বড় ভাই ফারদিন রুহিতের ওপর হামলা চালায়।

এসময় বড় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে কলেজছাত্র রুমনের ওপর ছুরিকাঘাত করা হয়। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রুমনের মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত বাবা-ছেলে আত্মগোপনে চলে যান।

র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্তরা গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানা এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে মঙ্গলবার রাত ৮টার দিকে র‌্যাব-১৩, সিপিসি-৩ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে শ্রীপুর থানার বাহেরারচালা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১০

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১১

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১২

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৩

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৪

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৫

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৬

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৭

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৮

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

১৯

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০