ক্রাইম এক্সপ্রের্স
১ জুলাই ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ ও ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের ‘হালদা’।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

নিকার প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলার অনুমোদন দেওয়া হয়েছে। আর চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে ‘হালদা থানা’।

নিকার এই বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১০

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১১

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১২

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৩

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৪

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৫

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৬

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৭

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৮

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

১৯

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০