ক্রাইম এক্সপ্রের্স
৮ জুলাই ২০২৬, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুবদল সভাপতি-সম্পাদকের উত্তপ্ত বাক্যবিনিময়, হতাশ পদবঞ্চিত নেতারা

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সংগঠনের পদবঞ্চিত নেতারা। মঙ্গলবার (৭ জুলাই) মঙ্গলবার রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন মেট্রোলাউঞ্জ রেস্টুরেন্টে এক জরুরি সভায় তারা এ হতাশা প্রকাশ করেন। সভায় সদ্যঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কমিটি গঠনে অনিয়ম ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে তা পুনর্বিবেচনার দাবি জানান পদবঞ্চিত যুবদল নেতারা। জরুরি সভায় যুবদলের ‘সাংগঠনিক অভিভাবক’ ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সাক্ষাৎ করে বিগত সরকারবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা, রাজপথের পরীক্ষিত, ত্যাগী, হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার নেতাদের কমিটিতে অন্তর্ভুক্তকরনের জন্য অনুরোধ জানাবেন তারা। সদ্য ঘোষিত কমিটিতে ‘চরম অনিয়ম ও অনৈতিকতার’ বিষয়টিও তুলে ধরতে চান তারা। সভায় নেতারা যুবদলের নবগঠিত কমিটির নেতাদের মধ্যে অভ্যন্তরীণ গ্রুপিং এবং সম্প্রতি কেন্দ্রীয় কার্যালয়ে ঘটে যাওয়া চরম বিশৃঙ্খলার বিষয়েও বিএনপি চেয়ারম্যানকে অবহিত করবেন। এছাড়াও দীর্ঘদিন ধরে নেতা-কর্মীদের সঙ্গে যুবদলের একজন দায়িত্বশীল নেতার অসাংগঠনিক, অসংলগ্ন ও রূঢ় আচরণের বিষয়েও চেয়ারম্যানকে অবহিত করবেন বলে জানা যায়। পদবঞ্চিত নেতাদের দাবি, গত ৫ জুলাই কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নবগঠিত কমিটির সাংগঠনিক সভায় অযোগ্য, দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের পদায়ন নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। এ ঘটনায় তারা দুঃখ ও হতাশা প্রকাশ করেন। তাদের ভাষ্য, বিভাগীয় টিমের নেতারা জেলা সফরে গেলে বিভিন্ন স্থানে তৃণমূলের নেতাকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা ও সম্মান পাননি। কোথাও কোথাও বিতর্কিত নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভও দেখা গেছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা মনে করেন। অতি দ্রুত সময়ের মধ্যে বাদ পড়া ত্যাগী পরীক্ষিত নেতাদের কমিটিতে অন্তর্ভুক্তকরণ ও বিতর্কিতদের বাদ দিয়ে কমিটি পুনর্গঠনের বিষয়ে অভিমত প্রকাশ করেন। ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির ও সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলি উদ্দিন সুমন, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, মাহফুজুর রহমান ও মিজানুর রহমান সোহাগ, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মাসুদ, সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আমানুল্লাহ বিপুল, সহ-শিল্প বিষয়ক সম্পাদক আসাদুল হক টিটু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, সাবেক সদস্য সেলিম হোসেন মুন্না আকন্দ, মিজানুর রহমান খান, যুবদল মিজানুর রহমান মোল্লা, সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বাসেদুর রহমান সোহেল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১০

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১১

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১২

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৩

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৪

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৫

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৬

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৭

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৮

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

১৯

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০