ক্রাইম এক্সপ্রের্স
৪ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাকার বিনিময়ে ভোট বিক্রি, অভিযোগ তুললেন নায়িকা পলি

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা পলি দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে থাকলেও চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে তার সম্পৃক্ততা বজায় রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে শিবা-জয় প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ভোটের লড়াইয়ে জয়ী হতে পারেননি এই একসময়ের ব্যস্ততম নায়িকা।

ফলাফল ঘোষণার পরই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন পলি। নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, কিছু শিল্পী টাকার বিনিময়ে ভোট দিয়েছেন বলে তার বিশ্বাস। একই সঙ্গে বিষয়টির বিচার আল্লাহর ওপর ছেড়ে দেন তিনি।

পলি লেখেন, ‘কাছের মানুষগুলো যারা নিজেদের ভোট ঠিক রেখে শুধু আমার একটা ভোট টাকার জন্য বিক্রি করেছ, বিচার ওই ওপর আল্লাহর কাছে দিলাম। তোমাদের বিচার আল্লাহ করবে।

এর আগে আরেকটি পোস্টে অভিনেত্রী রোজিনাকে মেনশন করে তিনি লেখেন, ‘রোজিনা আপু, শিল্পী সমিতি আমাদের জন্য না। এখানে এক শ্রেণীর শিল্পীরা টাকার জন্য বিক্রি হয়।

আরও একটি পোস্টে পলি লেখেন, ‘যে সমস্ত শিল্পী ভোটাররা আমাকে ভালোবেসে ১৪৪টা ভোট দিয়েছেন, তাদের প্রতি আমার অন্তরের ভালোবাসা ও শ্রদ্ধা। আর যারা আমাকে ভোট দেননি, যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন, তাদের প্রতিও আমার ভালোবাসা।

নির্বাচনের ফল অনুযায়ী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি পেয়েছেন ১৪৪ ভোট। একই পদে ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এম এ পারভেজ চৌধুরী আবীর।

এদিকে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবা সানু। তার প্রতিদ্বন্দ্বী আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

শনিবার ভোররাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন। ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৫ জন প্রার্থী। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন চলচ্চিত্র প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১০

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১১

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১২

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৩

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৪

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৫

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৬

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৭

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৮

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

১৯

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০