ক্রাইম এক্সপ্রের্স
১১ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, হেলপার আটক

কক্সবাজার প্রতিনিধি; কক্সবাজারে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির হেলপার শেখ রাতুলকে (২৩) আটক করে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে পুলিশের অভিযানে এসব উদ্ধার করা হয়েছে। আটক রাতুল সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নের শেখ সাইফুল ইসলামের ছেলে। অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আটক হেলপার শেখ রাতুলের দেওয়া তথ্যের ভিত্তিতেই বাসের ভেতর সুনিপুণভাবে লুকিয়ে রাখা ইয়াবার চালানটি জব্দ করা সম্ভব হয়েছে। তবে অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের চালক নাজমুল ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। তাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার বাস টার্মিনালে ঢাকাগামী একটি স্লিপার বাস (কক্সবাজার থেকে ঢাকাগামী) ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল সেখানে আকস্মিক অভিযান চালায়। এ সময় বাসটিতে ব্যাপক তল্লাশি চালিয়ে ভেতরের ৪ ও ৫ নম্বর স্লিপার সিটের নিচের পাটাতনের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

১০

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১১

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১২

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১৩

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৪

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৫

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৭

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৮

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৯

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

২০