ক্রাইম এক্সপ্রের্স
১১ জুলাই ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত

উসমান গনি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে ডেনিমেক্স  পোশাক কারখানায় কর্মরত রাকিব ও তার স্ত্রী   ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে এই মর্মান্তিক দুর্ঘটনায় মহান আল্লাহর অশেষ রহমতে অলৌকিকভাবে বেঁচে গেছে তাদের কোলে থাকা মাত্র ১ বছর বয়সী এক কন্যাসন্তান। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে শ্রীপুরের ২নং সিএমবি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে এই বিভীষিকাময় দুর্ঘটনাটি ঘটে। নিহত গৃহকর্তা রাকিবুল হাসান (৪০) ও তার স্ত্রী (নাম জানা যায়নি)। রাকিব পিরোজপুর সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামের সেকেন্দার আলী ব্যাপারীর ছেলে। রাকিব  স্থানীয় ‘ডেনিমেক্স’ নামক একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে রাকিব তার স্ত্রী ও ১ বছরের শিশু সন্তানকে সাথে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তারা ২নং সিএমবি এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদেরকে সজোরে চাপা দেয়। কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়। তবে অবিশ্বাস্য ও অলৌকিকভাবে তাদের কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে প্রাণে বেঁচে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় মাওনা হাইওয়ে থানা পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত দম্পতির মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত ও জব্দ করার চেষ্টা চলছে। একই সাথে এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে রাকিব ও তার স্ত্রী এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তাদের সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

১০

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১১

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১২

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১৩

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৪

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৫

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৭

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৮

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৯

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

২০