ক্রাইম এক্সপ্রের্স
১২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বনানীর ২৭ নম্বর রোডের স্পা ঘিরে একের পর এক প্রশ্ন, মিলছে না উত্তর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অভিজাত এলাকা বনানীর ২৭ নং সড়কের একটি স্পা সেন্টারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা ধরনের অভিযোগ ও আলোচনা চলছে| এলাকাবাসীর একাংশের দাবি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্পা সেবার আড়ালে অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে| তবে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক শহিদ বা প্রতিনিধির বক্তব্যও পাওয়া যায়নি| তবে ইতিপূর্বে শহিদ বলেন, আমি পরানো ব্যবসায়ী এবং এই জগতে আমি নতুন নয়|

স্থানীয় কয়েকজন বাসিন্দা, যারা নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করতে চাননি, জানান যে দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে বিভিন্ন সময় সন্দেহজনক ব্যক্তিদের যাতায়াত লক্ষ্য করা যাচ্ছে| তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটিকে ঘিরে বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের গুঞ্জন রয়েছে| তবে এসব অভিযোগের পক্ষে তারা প্রকাশযোগ্য কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করেননি|

স্থানীয় সূত্রগুলো আরও দাবি করে, প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত বলে পরিচিত একজন ব্যক্তি অতীতে রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক হোটেল ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন| তাদের ভাষ্য অনুযায়ী, সেই সময় বিভিন্ন অভিযোগ ওঠার পর তিনি ওই ব্যবসা থেকে সরে এসে বর্তমানে বনানীর একটি ভবনের পঞ্চম তলায় স্পা ব্যবসা পরিচালনা করছেন| তবে এসব দাবির সত্যতা নিশ্চিত করার মতো সরকারি নথি এই প্রতিবেদকের হাতে আসেনি|

এলাকার কয়েকজন ব্যবসায়ী বলেন, বনানীর মতো কূটনৈতিক ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত প্রতিটি স্পা, ওয়েলনেস সেন্টার ও অনুরূপ প্রতিষ্ঠানের লাইসেন্স, ব্যবসার ধরন এবং আইনগত অনুমোদন নিয়মিত যাচাই করা প্রয়োজন| তাদের মতে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলে সংশ্লিষ্ট সংস্থার উচিত দ্রুত তদন্ত করে প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরা|

আইনশৃঙ্খলা বিশ্লেষকদের মতে, স্পা ব্যবসা একটি ˆবধ সেবাখাত| তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অনুমোদনের বাইরে গিয়ে অবৈধ কার্যক্রম পরিচালনা করে, তাহলে তা প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ| একই সঙ্গে কেবল অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী হিসেবে চিহ্নিত করাও সমীচীন নয়| তাই প্রতিটি অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই হওয়া প্রয়োজন|

এ বিষয়ে বক্তব্য জানতে বনানী থানার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি| ভবিষ্যতে তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে|

এদিকে সংশ্লিষ্ট স্পা সেন্টারের ব্যবস্থাপনা বা মালিকপক্ষের সঙ্গেও বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয়| তবে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি কিংবা যোগাযোগের জবাব দেননি|

স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, অভিযোগ সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত| আবার অভিযোগ ভিত্তিহীন হলে সেটিও তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন, যাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম অযথা ক্ষুণ্ন না হয়|

বিশেষজ্ঞদের মতে, রাজধানীতে পরিচালিত স্পা, ম্যাসাজ সেন্টার ও অনুরূপ প্রতিষ্ঠানের কার্যক্রমে নিয়মিত তদারকি বাড়ানো প্রয়োজন| লাইসেন্স, কর পরিশোধ, কর্মীদের পরিচয়, সিসিটিভি ব্যবস্থা এবং নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়মিত পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত করা গেলে অভিযোগ ও বিতর্ক অনেকাংশে কমে আসতে পারে|

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী, সিটি করপোরেশন এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে| একই সঙ্গে তদন্তের ফলাফল প্রকাশ করলে জনমনে ˆতরি হওয়া নানা প্রশ্ন ও বিভ্রান্তিরও অবসান ঘটবে|

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

১০

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১১

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১২

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১৩

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৪

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৫

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৭

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৮

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৯

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

২০