ক্রাইম এক্সপ্রের্স
৩০ জুলাই ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

মাঠ পর্যায়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এনআইডির দৃশ্যমান তথ্য সংশোধনে প্রথম আবদেন করলে গুণতে হবে ভ্যাটসহ ২৩০ টাকা, দ্বিতীয়বার আবেদনে লাগবে ভ্যাটসহ ৩৪৫ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদন লাগবে ভ্যাটসহ ৪৬০ টাকা।

এনআইডির তথ্য-উপাত্ত সংশোধনে প্রথমবার আবেদনে লাগবে ভ্যাটসহ ১১৫ টাকা, দ্বিতীয়বার আবেদনে লাগবে ভ্যাটসহ ২৩০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদন লাগবে ভ্যাটসহ ৩৪৫ টাকা।

হারানো কার্ড উত্তোলনে সাধারণ আবেদনের ক্ষেত্রে প্রথমবার লাগবে ১০০ টাকা, দ্বিতীয়বার লাগবে ৩০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনে লাগবে ৫০০ টাকা।

জরুরিভাবে উত্তোলনে প্রথমবার লাগবে ৩০০ টাকা, দ্বিতীয়বার লাগবে ৫০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনে লাগবে ১০০০ টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫০০০ টাকা।

নির্বাচনী দলিল দস্তাবেজ পরিদর্শন ও কপি সংগ্রহের জন্য দিতে হবে ১০০ টাকা। ভোটার তালিকার সার্টিফাইড কপি পেতে হলে দিতে হবে ১০০ টাকা। ভোটার তালিকা দেখতে চাইলে দিতে হবে ৫০ টাকা। ছবি ছাড়া ভোটার তালিকার সিডি নিতে হলে প্রতিটি ইউনিয়ন/সিটি/পৌর ওয়ার্ডের জন্য দিতে হবে ৫০০ টাকা।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত যাচাই/সরবরাহ সেবা (বিভিন্ন সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে) সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের ক্ষেত্রে-এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা, বার্ষিক সাব-ইউজার ফি/নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। প্রতিটি তথ্য যাচাইয়ে সরকারি প্রতিষ্ঠানকে ফি দিতে হবে ২ টাকা।

বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা, সাব-ইউজার সংখ্যা অনুসারে প্রথম ৭০টি সাব-ইউজারের প্রতিটির জন্য ৪ হাজার টাকা, প্রথম ৭০টির পরবর্তী প্রতিটি সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা। প্রতিটি তথ্য প্রতিবার যাচাইয়ের জন্য দিতে হবে ৫ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

১০

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১১

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১২

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১৩

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৪

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৫

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৭

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৮

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৯

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

২০