ক্রাইম এক্সপ্রের্স
১ জুলাই ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় হাতকড়া পরে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহ আলম খন্দকার প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। আজ মঙ্গলবার বাদ জোহর উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠে তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়।

শাহ আলম আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নুরপুরে নিজ বাড়িতে মারা যান শাহ আলমের মা হালিমা বেগম (৭৫)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মায়ের মৃত্যুর পর তাঁকে প্যারোলে মুক্তি দিতে পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শাহ আলমকে দুপুরে পুলিশি পাহারায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে গ্রামের বাড়ি নুরপুরে আনা হয়। বেলা দুইটায় নুরপুর দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠে তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। হাতকড়া পরে তিনি মায়ের জানাজায় অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁর মায়ের লাশ দাফন করা হয়।

জানাজায় শাহ আলম তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান। তিনি বলেন, ‘আপনারা আমার মায়ের জানাজায় এসেছেন, আমি খুবই কৃতজ্ঞ। কারাগারে থাকার কারণে আমি মায়ের সেবা করতে পারি নাই। এটা হচ্ছে আমার বড় দুঃখ। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন।’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাওয়া শাহ আলম খন্দকার মায়ের জানাজায় অংশ নেন। বিকেল চারটার দিকে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়েছে। একটি সহিংসতার মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

আনসার সদস্যদের তৎপরতায় সোহরাওয়ার্দী হাসপাতালে দুই নারী চোর আটক

হামে শিশু মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই তরুণ কারাগারে

ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

টাকার বিনিময়ে ভোট বিক্রি, অভিযোগ তুললেন নায়িকা পলি

১০

সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ

১১

মাদকমুক্ত সমাজ গঠনে ফুলবাড়ীতে স্থানীয়দের ব্যতিক্রমী উদ্যোগ

১২

দল ভুলে গেলেও ভোলেননি নাসিম মন্ডল অসুস্থ ও অবহেলিত যুবদল কর্মীর ভাঙা ঘরে মেয়র পদপ্রার্থী

১৩

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

১৪

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ফজলুর রহমান

১৫

পোশাক খাতের রপ্তানি আয় কমেছে

১৬

১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ

১৭

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৮

মাঠের লড়াই শেষে কেপ ভার্দের খেলোয়াড়দের আবদার মেটালেন মেসি

১৯

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

২০