ক্রাইম এক্সপ্রের্স
৪ জুলাই ২০২৬, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকমুক্ত সমাজ গঠনে ফুলবাড়ীতে স্থানীয়দের ব্যতিক্রমী উদ্যোগ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে মোটরসাইকেল শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি জনসচেতনতামূলক একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বালারহাট বাজার, ফুলমতি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক, বিডিয়ার বাজার ও সন্ধ্যা সাড়ে ৭ টায় নাওডাঙ্গা বকুলতলা বাজার প্রদক্ষিণ করে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে মাদকের কুফল থেকে দূরে রাখতে টানা সাত দিন ধরে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। সপ্তম দিনের কর্মসূচিতে গোরকমণ্ডপ বিওপির নায়েক সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল অংশগ্রহণ করে। পরে আলোচনা সভায় নায়েক সুবেদার শফিকুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়, এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক প্রতিরোধে বিজিবি সবসময় জনগণের পাশে থাকবে। কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী জানান, দেয়ালে পিঠ ঠেকে গেছে। নাওডাঙ্গা ইউনিয়নের আনাচে-কানাচে মাদকের বিস্তার ঘটেছে। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে যুবসমাজের একটি বড় অংশ আজ মাদকের ভয়াল থাবায় বিপর্যস্ত। অনেকেই মাদকের ভয়ংকর নেশায় আসক্ত হয়ে জীবন পর্যন্ত হারিয়েছে। তিনি বলেন, এই বাস্তবতা বিবেচনায় নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে দল-মত নির্বিশেষে নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। কমিটির উদ্যোগে প্রতিদিন জনসচেতনতামূলক কর্মসূচি, র‍্যালি, মোটরসাইকেল শোভাযাত্রা, মানববন্ধন ও পথসভার আয়োজন করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ মাদকের কুফল সম্পর্কে সচেতন হন এবং সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এগিয়ে আসেন। মুসাব্বের আলী আরও বলেন, আমাদের এ কর্মসূচিতে এলাকার মানুষের ব্যাপক সাড়া মিলছে। আশপাশের বিভিন্ন এলাকার লোকজনও জানাচ্ছেন, নাওডাঙ্গা ইউনিয়নে বহিরাগত মাদকসেবীদের প্রকাশ্যে মাদক সেবনের প্রবণতা অনেকটাই কমেছে। এ ধরনের সামাজিক আন্দোলন ধারাবাহিকভাবে চলতে থাকলে মাদকের বিস্তার আরও নিয়ন্ত্রণে আসবে বলে আমরা বিশ্বাস করি। তাই ভবিষ্যতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে লালমনিরহাট- ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গোরকমন্ডল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শফিকুল ইসলাম বলেন, “মাদকবিরোধী এ কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয় ও সাহসী উদ্যোগ। সাধারণত স্থানীয়রা এক-দুই দিন এমন কর্মসূচি পালন করলেও নাওডাঙ্গা সচেতন নাগরিক কমিটি টানা সাত থেকে আট দিন ধরে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও গণআন্দোলন অব্যাহত রেখেছে, যা সত্যিই ব্যতিক্রমী ও অনুকরণীয়। এ উদ্যোগের জন্য কমিটির আহ্বায়কসহ সংশ্লিষ্ট সবাইকে ১৫ বিজিবির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।
তিনি আরও বলেন, ‘আপনাদের এই মহৎ উদ্যোগ যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেদিকে আমরা নজর রাখব। প্রয়োজন হলে বিজিবি সদস্যরা আপনাদের কর্মসূচিতে সহযোগিতা করবে। মাদকমুক্ত সমাজ গঠনের এ আন্দোলনে ১৫ বিজিবি সবসময় আপনাদের পাশে থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১০

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১১

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১২

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৩

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৪

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৫

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৬

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৭

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৮

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

১৯

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০