ক্রাইম এক্সপ্রের্স
১ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

দক্ষিণ ভারতের অন্যান্য চলচ্চিত্রশিল্পের মতো তেলুগু সিনেমাও দীর্ঘদিন ধরেই নায়কনির্ভর। শতকোটি, পাঁচশ কোটি কিংবা হাজার কোটির বক্স অফিস সাফল্যের তালিকায় বেশিরভাগ সময়ই জায়গা করে নেয় পুরুষপ্রধান সিনেমাগুলো। সেই তুলনায় নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য বরাবরই তুলনামূলক কম।

তবে সেই প্রচলিত ধারায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন সামান্থা রুথ প্রভু। তার অভিনীত নারীপ্রধান সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তির মাত্র ১০ দিনের মাথায় বিশ্বব্যাপী ৭৮ কোটি রুপির বেশি আয় করেছে। এর মাধ্যমে ১৭ বছর ধরে অক্ষত থাকা একটি রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি।

এর আগে তেলুগু ভাষার নারীপ্রধান সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল আনুশকা শেঠি অভিনীত ‘অরুন্ধতী’র দখলে। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিস থেকে প্রায় ৭০ কোটি রুপি আয় করেছিল। দীর্ঘদিন সেই রেকর্ড অক্ষুণ্ন থাকলেও এবার সেটিকে ছাড়িয়ে গেল সামান্থার নতুন সিনেমা।

এখন তেলুগু নারীপ্রধান সিনেমার সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে শীর্ষে রয়েছে কীর্তি সুরেশ অভিনীত ‘মহনতি’। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির মোট আয় ছিল প্রায় ৮৩ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, বর্তমান গতিতে চলতে থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই ‘মহনতি’র রেকর্ডও ভেঙে নতুন ইতিহাস গড়বে ‘মা ইন্তি বাঙ্গারাম’।

পুরুষপ্রধান ইন্ডাস্ট্রিতে নারীপ্রধান একটি ছবির এমন বাণিজ্যিক সাফল্যকে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা। বি. ভি. নন্দিনী রেড্ডি পরিচালিত ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তি পায় ১৯ জুন। সিনেমাতে সামান্থা রুথ প্রভুর পাশাপাশি অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, চৈতন্য কৃষ্ণ ও শ্রীমুখিসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১০

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১১

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১২

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৩

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৪

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৫

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৬

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৭

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৮

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

১৯

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০