ক্রাইম এক্সপ্রের্স
৫ জুলাই ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনসার সদস্যদের তৎপরতায় সোহরাওয়ার্দী হাসপাতালে দুই নারী চোর আটক

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণের চেইন, যা পরে যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে হাসপাতালের ষষ্ঠ তলার ৬৩২ নম্বর ওয়ার্ডে সেবাপ্রত্যাশীদের চিৎকার শুনে টহলরত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জনতার হাত থেকে দুই নারীকে নিজেদের হেফাজতে নেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, শ্যাম চাঁদ আক্তার নামে এক নারী সেবাপ্রত্যাশীর গলায় থাকা স্বর্ণের চেইন চুরি করে পালানোর চেষ্টা করলে তিনি চিৎকার দেন। বিষয়টি বুঝতে পেরে উপস্থিত লোকজন দুই নারীকে আটক করেন। পরবর্তীতে আনসার সদস্যরা তাদের তল্লাশি করে চুরি হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করেন এবং প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেন।

আটককৃতরা হলেন শান্তা আক্তার (পিতা: রঞ্জু মিয়া, গ্রাম: গণেশপুর, উপজেলা: সোনার হাট, জেলা: হবিগঞ্জ) এবং সাথী (পিতা: সোহেল মিয়া, গ্রাম: গণেশপুর, উপজেলা: সোনার হাট, জেলা: হবিগঞ্জ)। পরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

এ অভিযানে দায়িত্ব পালন করেন পিসি মো. সাদেক হোসেন বাচ্চু, এপিসি মো. শফিকুল ইসলাম, আনসার মো. আ. আউয়াল এবং মো. সাইদুল ইসলাম।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনায় বাহিনীর সদস্যরা হাসপাতালসহ বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এ ঘটনায় আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় চুরি হওয়া স্বর্ণের চেইন উদ্ধার এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১০

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১১

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১২

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৩

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৪

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৫

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৬

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৭

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৮

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

১৯

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০