ক্রাইম এক্সপ্রের্স
২ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘হয় সে আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতেই আমার মৃত্যু হবে’

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে ১২ দিন ধরে অনশন করছেন এক তরুণী। ওই তরুণীর নাম নুসরাত জাহান। তাঁর বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভূয়ারপাড়া গ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনশনকারী তরুণী জানান, ব্রাহ্মণপাড়ার পশ্চিম শিদলাই গ্রামের বাসিন্দা আবু কালামের ছেলে আবু সাইদ ওরফে সাইফুল ইসলামের সঙ্গে চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম, তারপর ধীরে ধীরে সম্পর্ক গভীরে যায়। দুই বছর ধরে ঢাকায় তাঁদের নিয়মিত দেখা-সাক্ষাৎ চলছিল। বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক এগিয়ে নিয়েছিলেন আবু সাইদ।

নুসরাত জাহান বলেন, ১২ দিন আগে বিয়ের কথা বলে তাঁকে কুমিল্লার দেবিদ্বারের চড়বাকর এলাকার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান আবু সাইদ। সেখানে দুই দিন থাকার পর কাউকে কিছু না জানিয়েই চলে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির ঠিকানা সংগ্রহ করে তাঁর বাড়িতে এসেছেন নুসরাত।

নুসরাত আরও বলেন, ‘সে আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছে। এখন সে মুখ ফিরিয়ে নিয়েছে। হয় সে আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতেই আমার মৃত্যু হবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, ১২ দিন ধরে অবস্থান করে বিয়ের দাবি জানিয়ে আসছেন ওই তরুণী। আবু সাঈদ ও তাঁর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে চলে গেছেন।

শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আকবর আলাউল বলেন, ‘বিষয়টি জানার পর উভয় পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি।’

ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন বলেন, ‘খবর পেয়ে তরুণীর সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত যুবকের পরিবারের কাউকে পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে তাঁকে নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রেমিকের বাড়ি ছেড়ে যেতে রাজি হননি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

আনসার সদস্যদের তৎপরতায় সোহরাওয়ার্দী হাসপাতালে দুই নারী চোর আটক

হামে শিশু মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই তরুণ কারাগারে

ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

টাকার বিনিময়ে ভোট বিক্রি, অভিযোগ তুললেন নায়িকা পলি

১০

সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ

১১

মাদকমুক্ত সমাজ গঠনে ফুলবাড়ীতে স্থানীয়দের ব্যতিক্রমী উদ্যোগ

১২

দল ভুলে গেলেও ভোলেননি নাসিম মন্ডল অসুস্থ ও অবহেলিত যুবদল কর্মীর ভাঙা ঘরে মেয়র পদপ্রার্থী

১৩

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

১৪

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ফজলুর রহমান

১৫

পোশাক খাতের রপ্তানি আয় কমেছে

১৬

১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ

১৭

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৮

মাঠের লড়াই শেষে কেপ ভার্দের খেলোয়াড়দের আবদার মেটালেন মেসি

১৯

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

২০