ক্রাইম এক্সপ্রের্স
৫ জুলাই ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

দুই বছরেরও বেশি সময় প্রেম এবং দীর্ঘ ২৫ বছরের পরিচিতি। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান ও ফ্যাশন জগতের পরিচিত মুখ গৌরী স্প্র্যাট।

মুম্বাইয়ের বান্দ্রায় ৬১ বছর বয়সী এই অভিনেতার নিজস্ব বাসভবনে অত্যন্ত ঘরোয়া ও ব্যক্তিগত আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আমির খান ও গৌরী স্প্র্যাট ইতিমধ্যে বিয়ের আইনি কাগজপত্র ও রেজিস্ট্রি সম্পন্ন করেছেন। বিয়ের বিষয়টি নিশ্চিত করার পর অভিনেতার জনসংযোগ (পিআর) এজেন্সির পক্ষ থেকে নবদম্পতির প্রথম ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভালোবাসা, হাসি এবং লালিত মুহূর্তের এক উদ্‌যাপন। আমির খানের বিয়ের উৎসবে চোখ রাখুন—যা উষ্ণতা, আনন্দ এবং একটি স্মরণীয় উদ্‌যাপনের জাদুতে ভরপুর।

আমির খান ও গৌরীর প্রথম আলাপ ২৫ বছর আগে হলেও, গত দুই বছর ধরে তাঁরা সম্পর্কে জড়ান। চলতি বছরের ৪ জুন আমির খান নিজেই গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর বিয়ের খবর প্রথম নিশ্চিত করেছিলেন।

চলতি বছরের মার্চ মাসে নিজের ৬০তম জন্মদিনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রথমবারের মতো গৌরীকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। সে সময় তিনি রসিকতা করে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা চলচ্চিত্র ‘লাগান’-এর চরিত্র ভুবনের কথা টেনে বলেন, ‘ভুবন অবশেষে তার গৌরীকে খুঁজে পেয়েছে।

উল্লেখ্য, লাগান চলচ্চিত্রে গ্রেসি সিং অভিনীত চরিত্রটির নাম ছিল গৌরী, যে ভুবনের প্রেমে পড়েছিল।

ষাট বছর বয়সে বিয়ে করা প্রসঙ্গে আমির খান তখন বলেছিলেন, ‘আমি জানি না ৬০ বছর বয়সে বিয়ে করাটা আমাকে মানায় কি না। তবে আমার সন্তানেরা এতে অত্যন্ত খুশি।

পারিবারিক সূত্রে জানা গেছে, এই বিয়েতে আমিরের তিন সন্তান এবং গৌরীর একমাত্র পুত্র উপস্থিত ছিলেন। এটি আমির খানের তৃতীয় বিয়ে।

আমির খানের প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র প্রযোজক রিনা দত্ত। এই দাম্পত্যে তাদের দুই সন্তান রয়েছে— জুনায়েদ ও ইরা খান। ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে এই দম্পতির বিচ্ছেদ ঘটলেও, তাঁরা যৌথভাবে তাঁদের পুত্র আজাদ রাও খানের অভিভাবকত্ব পালন করছেন।

গৌরীরও আগের পক্ষের একটি ছয় বছর বয়সী পুত্রসন্তান রয়েছে, যাকে সাধারণত প্রচারমাধ্যমের আলো থেকে দূরে রাখা হয়।

বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও বিদেশ থেকে আসা আত্মীয়সহ প্রায় ১৫০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন।

কে এই গৌরী স্প্র্যাট?

গৌরী স্প্র্যাটের আদি নিবাস ভারতের বেঙ্গালুরুতে। তাঁর মা রিতা স্প্র্যাট বেঙ্গালুরুতে একটি নামকরা সেলুন পরিচালনা করতেন। গৌরীর পড়াশোনা নীলগিরির ‘ব্লু মাউন্টেন স্কুল’-এ।

পরবর্তীতে তিনি লন্ডন ইউনিভার্সিটি অব আর্টস থেকে ২০০৪ সালে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফির ওপর উচ্চতর কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে ‘বিব্লান্ট’ সেলুন চেইনের একটি শাখা পরিচালনা করছেন। এ ছাড়া চলচ্চিত্র নির্মাণের নেপথ্য কাজের (প্রোডাকশন) সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে আমির খান তাঁর পরিণত বয়সে নতুন করে ভালোবাসা খুঁজে পাওয়া প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন।

তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি এমন একপর্যায়ে পৌঁছেছিলাম যেখানে আমার মনে হয়েছিল হয়তো আমি আর কাউকে জীবনসঙ্গী হিসেবে পাব না। আমি এটি একদমই আশা করিনি।’

গৌরীর প্রশংসা করে তিনি আরও বলেন, ‘গৌরী আমার জীবনে অনেক শান্ত ও স্থিরতা নিয়ে এসেছে। ও অত্যন্ত চমৎকার একজন মানুষ। আমি সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করি যে ওর সঙ্গে আমার দেখা হয়েছে। রিনা, কিরণ এবং এখন গৌরী—আমার জীবনের এই তিনজন মানুষ একজন ব্যক্তি হিসেবে আমার গঠনে অনেক বড় অবদান রেখেছেন।

বিগত এক বছর ধরে এই যুগলকে বিভিন্ন আন্তর্জাতিক ও সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে, যার মধ্যে অন্যতম ছিল চীনে অনুষ্ঠিত ‘ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি ফেস্টিভ্যাল’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

আনসার সদস্যদের তৎপরতায় সোহরাওয়ার্দী হাসপাতালে দুই নারী চোর আটক

হামে শিশু মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই তরুণ কারাগারে

ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

টাকার বিনিময়ে ভোট বিক্রি, অভিযোগ তুললেন নায়িকা পলি

১০

সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ

১১

মাদকমুক্ত সমাজ গঠনে ফুলবাড়ীতে স্থানীয়দের ব্যতিক্রমী উদ্যোগ

১২

দল ভুলে গেলেও ভোলেননি নাসিম মন্ডল অসুস্থ ও অবহেলিত যুবদল কর্মীর ভাঙা ঘরে মেয়র পদপ্রার্থী

১৩

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

১৪

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ফজলুর রহমান

১৫

পোশাক খাতের রপ্তানি আয় কমেছে

১৬

১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ

১৭

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৮

মাঠের লড়াই শেষে কেপ ভার্দের খেলোয়াড়দের আবদার মেটালেন মেসি

১৯

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

২০