মো: সাব্বির হোসেন চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি: দিনাজপুর চিররবন্দর উপজেলায় কৃষকলীগের সভাপতির বিরুদ্ধে ৬০ শতাংশ জমি জোরপূর্বক দখল করে আমন ধান চাষের অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী নারী চিরিরবন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, অভিযুক্ত মোঃ মাহাবুর (৫৫) উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা তিনি চিরিরবন্দর উপজেলা কৃষকলীগের সভাপতি।
চিরিরবন্দর থানার লিখিত অভিযোগে সুত্রে জানা গেছে , চিররবন্দর উপজেলার বাসুদেবপুর মৌজার জেএল নং-৫২, খতিয়ান নং-৬১৮, দাগ নং-২৩৯ এর ৬০ শতাংশ জমি ক্রয়সূত্রে দীর্ঘদিন ধরে ভোগ-দখলে আছেন আফরোজা বেগম, বিবাদীগণ আমার জমি জোরপূর্বক দখলের পায়তারা করে আসছিল এ বিষয়ে ২০২১ সালে বিজ্ঞ আদালতে একটি জিআর মামলাও দায়ের করি। মামলার পর বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে, সর্বশেষ গত ২২শে জুলাই বুধবার উপজেলা কৃষকলীগের সভাপতি মাহাবুরের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন লোক নিয়ে এসে আমার জমিতে জোরপূর্বক আমন ধানের চারা রোপণ করে এ সময় বাধা দিতে গেলে তারা আমাকেসহ আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগে তিনি ৮ জনের নাম উল্লেখ করেন অন্যরা হলেন মোঃ লেলিন সরকার, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রশেদ, মোহেলী হাসান, মোঃ রকিবুর ইসলাম ও নারায়ন।
এ বিষয়ে অভিযুক্ত চিরবন্দর উপজেলা কৃষকলীগের সভাপতি মাহাবুর জানান, আমি জমি দখর করতে যাব কেন। আমি আপনার সাথে পরে কথা বলবো। চিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী বলেন, অভিযোগটি পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন