ক্রাইম এক্সপ্রের্স
১০ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাহাড় ধ্বসে বন্ধ হওয়া রাস্তা স্বেচ্ছাশ্রমে খুলে দিলো স্থানীয় জনসাধারণ ও ভিডিপির সদস্যরা

সাইফুল ইসলাম মারুফ (বান্দরবান প্রতিনিধি) লামা উপজেলার ১নং গজালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর পাশের প্রধান সড়কটি গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে পাহাড় ধ্বসে বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকার কয়েক হাজার মানুষের যানবাহন চলাচল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে প্রশাসনের জন্য অপেক্ষা না করে স্থানীয় জনসাধারণ এবং গজালিয়া হিল ভিডিপি প্লাটুনের সদস্যরা একযোগে রাস্তা পুনরুদ্ধারে নেমে পড়েন। গজালিয়া হিল ভিডিপি প্লাটুন কমান্ডার মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার উপর জমে থাকা মাটি, পাথর ও গাছ অপসারণ করা হয়। ফলে মাত্র একদিনের প্রচেষ্টায় রাস্তাটি বর্তমানে সকল প্রকার যানবাহন চলাচলের উপযোগী হয়েছে। গজালিয়া হিল ভিডিপি প্লাটুন কমান্ডার মোঃ হাফিজুর রহমান বলেন, “জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা কোনো প্রকার সরকারি সহযোগিতা ছাড়াই নিজেরাই এই কাজ করেছি। এলাকাবাসী কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করেছেন। স্থানীয়রা ভিডিপি ও স্বেচ্ছাসেবীদের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ এলাকায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

১০

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১১

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১২

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১৩

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৪

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৫

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৭

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৮

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৯

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

২০