ক্রাইম এক্সপ্রের্স
১ জুলাই ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না এবং জাতীয় স্বার্থ রক্ষায় সরকার আপসহীন অবস্থানে রয়েছে।
বুধবার (২৪ জুন) ঢাকা রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘বিরোধী দল সরকারের বিরুদ্ধে নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুললেও তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে।’
তিনি বলেন, ‘গণতন্ত্র, রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং জাতীয় স্বার্থের প্রশ্নে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশবিরোধী কর্মকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে বিএনপি বিশ্বাস করে। এর ফলে দেশের অর্থনীতিতে গতি আসবে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও জোরদার হবে।’
রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। সরকারের লক্ষ্য একটি আত্মনির্ভরশীল, সক্ষম ও আধুনিক রাষ্ট্র গড়ে তোলা। এ জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার কিংবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার ঘটনা নেই। একই সঙ্গে জুলাইয়ের গণহত্যার ঘটনায় অভিযুক্তদের বিচারিক কার্যক্রমও নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডা. জাহিদুল কবির, সোহেল রানা, ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং রাজু আহমেদ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১০

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১১

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১২

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৩

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৪

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৫

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৬

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৭

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৮

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

১৯

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০