ক্রাইম এক্সপ্রের্স
১২ জুলাই ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে লোকাল বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহণমন্ত্রী বাইরাথি সুরেশ শনিবার (১১ জুলাই) নিজ শহরে আকস্মিক পরিদর্শনে বের হন। মুখে মাস্ক পরে বাসযাত্রীদের নিয়মিত ভোগান্তির চিত্র দেখতেই তার এ যাত্রা। তবে এদিন স্বয়ং মন্ত্রীকেই ফিরতে হয় ভোগান্তির শিকার হয়ে।

টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, শহরের গণপরিবহণ ব্যবস্থার বাস্তব চিত্র জানতে মুখে মাস্ক পরে সাধারণ যাত্রীর বেশে পরিদর্শনে বের হন মন্ত্রী সুরেশ। তিনি হেব্বাল থেকে নাগাশেট্টিহল্লি রুটের একটি বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশন (বিএমটিসি) বাসে ওঠেন এবং দুটি টিকিট চান।

টিকিটের মূল্য পরিশোধ করতে তিনি কন্ডাক্টরকে ১০০ রুপির একটি নোট দেন। এ সময় কন্ডাক্টর তার কাছে খুচরা টাকা চান। মন্ত্রী জানান, তার কাছে ভাঙতি নেই। তখন কন্ডাক্টর নিজের ক্যাশ ব্যাগ দেখিয়ে বলেন, তার কাছেও পর্যাপ্ত খুচরা টাকা নেই। এরপর তিনি মন্ত্রীকে বলেন, ভাঙতি টাকা দিতে না পারলে বাস থেকে নেমে যেতে হবে।

মুখে মাস্ক থাকায় কন্ডাক্টর বুঝতে পারেননি যে ওই যাত্রীই রাজ্যের পরিবহণমন্ত্রী। কন্ডাক্টরের কথার কোনো জবাব না দিয়ে মন্ত্রী বাস থেকে নেমে যান।

পরিদর্শনের সময় মন্ত্রী রাত ৭টা ১০ মিনিট থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত বিভিন্ন বাস রুটে ভ্রমণ করেন। এর মধ্যে ছিল রাজ্যের জয়মহল, টিভি টাওয়ার, আরটি নগর, সিবিআই রোড, হেব্বাল, মান্যতা টেক পার্ক, নাগাওয়ারা, হেন্নুর, হেন্নুর বান্দে, বাইরাথি বান্দে ও গেদ্দালাহল্লি এলাকার রুট।

এ ছাড়া নাগাশেট্টিহল্লি থেকে অল্প সময়ের জন্য একটি অটোরিকশাতেও যাত্রা করেন তিনি। সেখানে আরেকটি ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হন মন্ত্রী।

অটোর মিটারে ভাড়া ৩০ রুপি দেখালেও চালক তার কাছে ৩৬ রুপি দাবি করেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে চালক জানান, মিটারটি পরে নতুন ভাড়ার সঙ্গে সমন্বয় করা হবে। শেষ পর্যন্ত মন্ত্রী ৪০ রুপি দিয়ে অটোরিকশা থেকে নেমে যান।

পরিদর্শনের পর মন্ত্রী বাইরাথি সুরেশ বলেন, সাধারণ যাত্রীরা প্রতিদিন যে ধরনের সমস্যার মুখোমুখি হন, তা সরাসরি বোঝার জন্যই তিনি ছদ্মবেশে গণপরিবহণে ভ্রমণ করেছেন। তার এই পরিদর্শনে বাস ও অটোরিকশা সেবার বিভিন্ন অনিয়মের চিত্র উঠে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

১০

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১১

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১২

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১৩

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৪

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৫

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৭

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৮

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৯

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

২০