ক্রাইম এক্সপ্রের্স
৭ জুলাই ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে মাদক বিরোধী সমাবেশে ডঃ আতিক মুজাহিদ এমপি

ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির মানববন্ধন কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড: আতিকুর রহমান মুজাহিদ তিনি  বলেন এই মাদক আমাদের নয়, এই মাদক ইন্ডিয়া আমাদের দেশে পাঠায়। ইন্ডিয়া আমার অঞ্চলে মাদক পাঠিয়ে আমাদের তরুণ যুব সমাজকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। সুতারাং কোন ইন্ডিয়ান প্রডাক্ট দেশে থাকবে না, আওয়ামীলীগকে যেভাবে ইন্ডিয়ায় পাঠানো হয়েছে, ঠিক একই ভাবে ইন্ডিয়ার প্রডাক্ট মাদককেও পুশব্যাক করে দিতে হবে। তিনি আরও বলেন, নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটিকে মাদকের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য ধন্যবাদ জানাই। আমি সর্বদাই আপনাদের পাশে আছি।এ সময়  মাদক বিরোধী কর্মকাণ্ডে কোন দলীয় নেতাকর্মী জড়িত থাকলে তাদেরকে দল থেকে বহিষ্কার করার দাবী তোলেন তিনি । সেই সাথে প্রশাসনের কোন কর্মকর্তা জড়িত থাকলে তালিকা তৈরির নিদর্শনা দেন । রবিবার (৫ জুলাই) নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী গণমিছিল, মানববন্ধন ও আলোচনা সভায় একাত্মতা প্রকাশ করে  বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বালারহাট বাজার থেকে একটি গণমিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালারহাট-ফুলবাড়ী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
মানববন্ধনে নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সদস্য ও জেষ্ঠ্য প্রভাষক অলিউর রহমান নয়নের সঞ্চালনায় নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি সামছুল হুদা বাবুল মাস্টার, জেলা এনসিপির সদস্যসচিব মাসুদ রানা  ও উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, প্রধান শিক্ষক মোর্শেদ আলম, প্রধান শিক্ষক সৌরেন্দ্র চন্দ্র গোস্বামী, প্রধান শিক্ষক আজিজার রহমান, প্রভাষক আতাউর রহমান তাজুল, ইউপি সদস্য শহিদুল ইসলাম, মুজিবর রহমান বাবু, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ক্লে, ফুলবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং কৃষিবিদ আব্দুল মান্নান বক্তব্য রাখেন ।
বক্তারা বলেন, নাওডাঙ্গা ইউনিয়নে দেশের বিভিন্ন এলাকা থেকে বহিরাগত মাদকসেবীরা এসে প্রকাশ্যে মাদক সেবন করে যায়। তাছাড়া এলাকার বেশকিছু মানুষ ভারত থেকে মাদক এনে এলাকায় বিক্রি করে এবং সুযোগ বুঝে বিভিন্ন এলাকায় চালান করে। সামাজিক আন্দোলনের মাধ্যমে বহিরাগত মাদকসেবিদের প্রতিহত করা এবং এলাকার মাদক কারবারীদের আইনের হাতে সোপর্দ করার লক্ষে নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটি কাজ করে যাচ্ছে। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে এগিয়ে এসে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

চিরিরবন্দরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভান্ডারিয়ার এতিমখানায় সরকারি বরাদ্দ নিয়ে প্রশ্ন, সুবিধাভোগীর সংখ্যা নিয়ে অসঙ্গতির অভিযোগ

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

১০

শূন্য হচ্ছে রাষ্ট্রপতির পদ এগিয়ে মির্জা ফখরুল

১১

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

১২

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৩

আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

১৪

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৫

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

১৬

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

১৭

সাংবাদিককে অসদাচরণ ও হেয় প্রতিপন্ন করার অভিযোগ বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার মোঃ নাদিদ হোসাইনের বিরুদ্ধে

১৮

মিরপুরের হোটেল প্রজাপতিতে পুলিশের অভিযান

১৯

চিরিরবন্দরে ট্রাকের চাপায় এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

২০