ক্রাইম এক্সপ্রের্স
৯ জুলাই ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

৩৯ বছরে পা দিয়েও ফুটবলে জাদু দেখাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার দুর্দান্ত খেলায় একপ্রকার উড়ে যাচ্ছে প্রতিপক্ষরা। সেইসঙ্গে এবারের ফুটবল বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ছেন এই মহাতারকা। এবার ফুটবলের রাজপুত্রকে আরও দুই রেকর্ডের স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

বুধবার (৮ জুলাই) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করে সেই কৃতিত্বের কথা জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ নিজেদের সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে জানিয়েছে, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখা ফুটবলার মেসি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এ মুহূর্তে সর্বোচ্চের তালিকায় শীর্ষে মেসি।

এ ছাড়াও বিশ্বকাপে টানা সর্বোচ্চ ম্যাচে গোল করা খেলোয়াড়ও তিনি। অর্থাৎ এই দুই নতুন কৃতিত্ব মেসির নামের সাথে জুড়ে দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গিনেস কর্তৃপক্ষের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ২১ গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি, যা এক টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে একটানা ৯ বিশ্বকাপ ম্যাচে গোল করে আরেক বিশ্বরেকর্ড গড়েছেন লিও।

প্রসঙ্গত, এমনিতেই এবারের বিশ্বকাপে সকলকে ছাপিয়ে এগিয়ে রয়েছেন লিও। প্রথম থেকে গতকাল অর্থাৎ মিশরের ম্যাচ পর্যন্ত প্রতিটি ম্যাচে গোল করেছেন তিনি। সবচেয়ে বড় কথা, গোটা ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি নিজেই।

বর্তমানে আর্জেন্টিনার অধিনায়কের বিশ্বকাপে গোলের সংখ্যা ২১। যদিও সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে এমবাপ্পের হাতে। বর্তমানে ১৯ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আসন দখল করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১০

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১১

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১২

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৩

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৪

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৫

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৬

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৭

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৮

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

১৯

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০