ক্রাইম এক্সপ্রের্স
১০ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭

রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) মধ্যরাতে আদাবর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চাপাতি ও সামুরাইয়ের মতো বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ফারুকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র মধ্যরাতে একটি মুরগির ফার্মে ডাকাতির পরিকল্পনা করছিল। একই সঙ্গে সম্প্রতি আদাবর এলাকার কিশোর গ্যাং নেতা বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লাল এবং মউরা সোহেল গ্রেপ্তারের প্রতিশোধ হিসেবে পুলিশের সোর্সদের ওপর হামলার প্রস্তুতিও নিচ্ছিল তারা। এ ঘটনায় স্থানীয় সন্ত্রাসীদের পাশাপাশি শরীয়তপুর ও মাদারীপুর থেকে ভাড়াটে সন্ত্রাসী আনার অভিযোগও করেছে পুলিশ। অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে থানায় নেওয়া হয়। এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। তারা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ তুলে ধরেন। তবে তাদের অভিযোগ, এ ধরনের অভিযানে গ্রেপ্তারের পরও অনেক আসামি অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে এসে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে, ফলে এলাকায় স্থায়ীভাবে অপরাধ দমন করা কঠিন হয়ে পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

১০

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১১

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১২

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১৩

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৪

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৫

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৭

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৮

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৯

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

২০