ক্রাইম এক্সপ্রের্স
৪ জুলাই ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। জুলাই আন্দোলনকে কটাক্ষ, সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

বিষয়টি শনিবার সকালে সমকালকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‘একটি জিডি হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের তিন ব্যক্তি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারা হলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী ও কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা।

জিডিতে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে অবমাননা ও কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য ও পোস্ট করেছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। এসব বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

জানা গেছে, অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য অভিযোগটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে। অভিযোগে উল্লেখিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বক্তব্য ও সংশ্লিষ্ট লিংকগুলো সাইবার বিভাগ যাচাই-বাছাই করবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

আনসার সদস্যদের তৎপরতায় সোহরাওয়ার্দী হাসপাতালে দুই নারী চোর আটক

হামে শিশু মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই তরুণ কারাগারে

ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

টাকার বিনিময়ে ভোট বিক্রি, অভিযোগ তুললেন নায়িকা পলি

১০

সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ

১১

মাদকমুক্ত সমাজ গঠনে ফুলবাড়ীতে স্থানীয়দের ব্যতিক্রমী উদ্যোগ

১২

দল ভুলে গেলেও ভোলেননি নাসিম মন্ডল অসুস্থ ও অবহেলিত যুবদল কর্মীর ভাঙা ঘরে মেয়র পদপ্রার্থী

১৩

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

১৪

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ফজলুর রহমান

১৫

পোশাক খাতের রপ্তানি আয় কমেছে

১৬

১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ

১৭

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৮

মাঠের লড়াই শেষে কেপ ভার্দের খেলোয়াড়দের আবদার মেটালেন মেসি

১৯

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

২০