ক্রাইম এক্সপ্রের্স
৮ জুলাই ২০২৬, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার এখন পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কার প্রক্রিয়া শুরু করেনি। যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তাহলে দেশে কোনো পরিবর্তন হবে না। মঙ্গলবার (৭ জুলাই) রাতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা শেষে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এক পথসভায় এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি, এ জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল বাংলাদেশের মানুষের জীবনের পরিবর্তনের জন্য। দেশের মানুষের মধ্যে যে বৈষম্য, সে বৈষম্য যাতে দূর হয়; দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজ দূর হয়ে মানুষের যাতে উন্নয়ন হয়। নির্বাচনে আমরা সংস্কারের পক্ষে ভোট দিয়েছি। বাংলাদেশে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’র পক্ষে ভোট দিয়েছে। আর সরকার যারা গঠিত হয়েছে তারা মাত্র ৪০ থেকে ৫০ শতাংশ ভোট পেয়েছে। যারা সরকার গঠন করেছে তাদের থেকেও বেশি জনমত হলো সংস্কার ও জুলাই সনদের পক্ষে। তিনি আরও বলেন, সরকার ক্ষমতায় বসে জনগণের এ গণভোটকে অস্বীকৃতি করতে শুরু করেছে। তারা এখন পর্যন্ত গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন করেনি। যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তাহলে দেশে কোনো পরিবর্তন হবে না। মওলানা ভাসানী নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, মওলানা ভাসানী শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের জন্য রাজনীতি করতেন। আমরা এনসিপি সাধারণ মানুষের কথা বলতে চাই। পথসভায় উপস্থিত ছিলেন- এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, উত্তরাঞ্চলীয় ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জমান শাওন ও এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের বাড়ি বাড়ি গিয়ে নিরাপদে সরে যেতে ইউএনও’র তাগাদা

সালেহ আহমেদ এর মৃত্যুতে সাভারের সাংবাদিক সমাজে শোকের ছায়া

যুবদল সভাপতি-সম্পাদকের উত্তপ্ত বাক্যবিনিময়, হতাশ পদবঞ্চিত নেতারা

রাঙামাটিতে পাহাড় ধস, খোলা হয়েছে ২১২ আশ্রয়কেন্দ্র

‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

৫ দিন ভারী বর্ষণের আভাস, ১৮ জেলায় বন্যার শঙ্কা

আর্জেন্টিনা-মিশর ফুটবল ম্যাচ ঘিরে বাগ্‌বিতণ্ডা থেকে সংঘর্ষ, যুবক নিহত

টানা বৃষ্টিতে থমকে গেছে চট্টগ্রাম নগর, দুর্ভোগে জনজীবন

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রেললাইন ডুবে যাওয়ায় কক্সবাজারগামী ট্রেন চলাচল বন্ধ

১০

মেসির গোলে সমতায় আর্জেন্টিনা

১১

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১২

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাত

১৩

টানা বৃষ্টিতে কক্সবাজারের ১০ উপজেলা প্লাবিত, পাহাড়ধসে আরও একজনের মৃত্যু

১৪

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

১৫

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

১৬

যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী

১৭

চিরিরবন্দরে নদীতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৮

ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৯

ফুলবাড়ীতে মাদক বিরোধী সমাবেশে ডঃ আতিক মুজাহিদ এমপি

২০