ক্রাইম এক্সপ্রের্স
৭ জুলাই ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে রোববার উপজেলার বড়ভিটা ও ভাঙ্গামোর ইউনিয়নের রাবাইতারী নওদাবস মধ্যবর্তি গ্রামে। নিহত দুই শিশু রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ওই এলাকার নুর হোসেনের মেয়ে লুশি খাতুন (৯) ও আনিছুর রহমানের মেয়ে আরশি খাতুন (৮)। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার শিশু দুইটি স্কুল ছুটি শেষে বাড়ী ফিরে বিকেলে একসঙ্গে খেলতে বের হয়। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়ীতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজ করেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় রাত ৮টার দিকে স্থানীয়রা বাড়ীর পাশে কুচনিরপাড় ডারা নামের একটি নালা থেকে ওই দুই শিশুর জড়ানো অবস্থায় মরদেহ ভাসতে দেখে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। খেলতে গিয়ে অসাবধানতাবশত নালায় পড়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে তারা চাচাতো জেঠাতো বোন ছিল। রাতই সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ (নাগেশ্বরী সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিক করে জানান, অভিযোগ না থাকায় শিশু দুইটির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
জাহাঙ্গীর আলম
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১০

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১১

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১২

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৩

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৪

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৫

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৬

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৭

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৮

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

১৯

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০