টানা চার দিনের বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো.মঈনউদ্দিন।
বুধবার তিনি প্রবল বৃষ্টি উপেক্ষা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পৌরসভা এলাকার বিভিন্ন স্থানের ঝুঁকিপূর্ণদের বাড়ি বাড়ি গিয়ে ত্যাগ করে আশ্রয়কেন্দ্র বা নিরাপদ সরে যাওয়ার অনুরোধ জানান।
একইদিন তিনি পৌর শহরের ব্যবসায়ীদেরকে দোকানের মালামাল নিরাপদে সরিয়ে নিতে পরামর্শ দেন।
এ সময় সম্ভাব্য যেকোনো দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নির্দেশনা মেনে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।