ক্রাইম এক্সপ্রের্স
৭ অগাস্ট ২০২৬, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

খন্দকার আউয়াল হোসেন (টাঙ্গাইল); গ্যাস সংকট, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় জোটের টাঙ্গাইল জেলা শাখা। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক শরিফা হকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপিটি দেওয়া হয়। স্মারকলিপিতে জোটের নেতারা গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, লোডশেডিং কমানো, বিদ্যুতের মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, এসব কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জেলা জামায়াতের সেক্রেটারি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

১০

জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর

১১

তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ কোরিয়া, মৃত্যু ১৬

১২

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী-চাঁদাবাজের জায়গা হবে না: ডিআইজি আবদুল কুদ্দুস

১৩

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু: ওসিসহ ১১ জনের নামে বিভাগীয় মামলার সুপারিশ

১৪

শহীদদের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ডা. শফিকুর রহমান

১৫

জুলাই ঐক্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক: ড. ইউনূস

১৬

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

GPMS কর্মপরিকল্পনার আওতায় সরই ইউনিয়নে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

১৮

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় শাড়ীসহ বিপুল পরিমাণ মাদক আটক

১৯

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

২০