ক্রাইম এক্সপ্রের্স
৪ অগাস্ট ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

GPMS কর্মপরিকল্পনার আওতায় সরই ইউনিয়নে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

 

সাইফুল ইসলাম  বান্দরবান প্রতিনিধি; Government Performance Management System (GPMS) কর্মপরিকল্পনার আওতায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতিসহ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে এক “ফ্যামিলি সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সরই ইউনিয়ন পরিষদের হলরুমে লামা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, নারী-পুরুষ ও পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ। তিনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিবারভিত্তিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, গুজব এবং সাইবার অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি, সরই-এর ইনচার্জ খন্দকার সেলিম শাহরিয়ার। তিনি বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবারের ভূমিকাই সবচেয়ে বেশি। সচেতন পরিবারই একটি নিরাপদ সমাজ গঠনের ভিত্তি। অপর বিশেষ অতিথি সরই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে এ ধরনের সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি পরিবারে নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাশেল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তথ্য অফিস সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সামাজিক সচেতনতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জনগণের কাছে পৌঁছে দিতে নিয়মিতভাবে উঠান বৈঠক, ফ্যামিলি সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনী ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এসব কর্মসূচির মাধ্যমে জনগণকে সঠিক তথ্য জানানো এবং গুজব প্রতিরোধে সচেতন করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলেজছাত্রীকে ‘ব্যাড টাচ’, ডিবির পাঁচ দিনের প্রচেষ্টায় ধরা পড়ল যুবক

সোনারগাঁয়ের নতুন ওসি আব্দুল বারিক

নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

হত্যা মামলার রায় ঘিরে নুসরাতের বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফেনীতে নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় সোমবার

সৈয়দপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কারিনার বেবি বাম্পের গুঞ্জনে যা জানা গেল

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওষুধের দোকানদার আটক

১০

রংপুরে চার খুন: সন্দেহের তীর পাড়ার ছেলেদের’ দিকে

১১

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

১২

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

১৩

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

১৪

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

১৫

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

১৬

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

১৮

কোন বোর্ডে পাসের হার কত

১৯

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

২০