ক্রাইম এক্সপ্রের্স
২ অগাস্ট ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু বলেছেন, ‘জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে।’ তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগকে ধারণ করার বিষয়টিকে কেউ ‘ব্যবসা’ বললেও তা অব্যাহত রাখতে হবে।

শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মাহমুদা মিতু বলেন, ‘বিএনপি কথায় কথায় আমাদের উদ্দেশ্য করে বলে জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না। তারা এগুলো বলে অপমান করতে চায়। এগুলো বলে বলে হাদিকে কিন্তু নিউজ ফিড থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী আন্দোলনে ১৯ জন মানুষ মারা গিয়েছেন। তাদের নিয়েও আপনাদের ব্যবসা করতে হবে।

মাহমুদা মিতু বলেন, ‘জুলাইয়ের ব্যবসা করবেন। বিএনপি যদি জিয়া ব্যবসা করতে পারে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কী? আপনারা যেটাকে ব্যবসা বলেন, এটা স্নেহ, মায়া, মমতা, এটা দরদ। এই দরদ আমরা বাঁচিয়ে রাখব।’

সংরক্ষিত নারী আসনের এই এমপি বলেন, ‘জুলাইয়ের কথা এনসিপি ছাড়া আর কে বলে? ১১ দলীয় জোট বলে। কিন্তু সরকারি দল কতক্ষণ বলে? বরং তারা দমায়ে রাখে, যাতে ওরা না বলে। এসব অপমান গায়ে মাখবেন নার’

মাহমুদা মিতু বলেন, ‘জুলাইয়ের ব্যবসা করবেন। বিএনপি যদি জিয়া ব্যবসা করতে পারে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কী? আপনারা যেটাকে ব্যবসা বলেন, এটা স্নেহ, মায়া, মমতা, এটা দরদ। এই দরদ আমরা বাঁচিয়ে রাখব।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘যেই শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা আজকে সরকার গঠন করেছেন, তাদের মায়েরা তো আপনাদের কথা বলে না। তারা সংস্কারের কথা বলে, সংবিধান সংস্কারের কথা বলে, পুলিশ কমিশন, গুম কমিশন গঠনের কথা বলে। আপনাদের সঙ্গে আমাদের লড়াই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াই, ভালো রাষ্ট্র উপহার দেওয়ার লড়াই।’

তিনি আরও বলেন, ‘আপনারা একটা লাঠি দিয়ে বাড়ি দেবেন, একটা চোখ অন্ধ করে ফেলবেন— এগুলোর ভয় করি আমরা? আপনাদের মনে হয়, এই ছেঁচড়া গুন্ডা লেলিয়ে দিয়ে, ওই জিয়া সাইবার ফোর্সের গুন্ডাগুলা লেলিয়ে দিয়ে, নোংরা নোংরা ছবি এডিট করে, নোংরা কমেন্ট করে আমাদেরকে দমিয়ে রাখবেন। আমরা এসব পরোয়া করি না।’

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের এমপি ও শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক খন্দকার খালেদা আক্তার, জেলা যুব শক্তির আহ্বায়ক মো. মুজিব, জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক তাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শিমুল চৌধুরীসহ অন্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফেনীতে নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় সোমবার

সৈয়দপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কারিনার বেবি বাম্পের গুঞ্জনে যা জানা গেল

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওষুধের দোকানদার আটক

রংপুরে চার খুন: সন্দেহের তীর পাড়ার ছেলেদের’ দিকে

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

১০

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

১১

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

১২

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

১৪

কোন বোর্ডে পাসের হার কত

১৫

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১৬

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

১৭

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১৮

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১৯

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

২০