ক্রাইম এক্সপ্রের্স
১০ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার ১ নম্বর সাতলা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাফিন খন্দকার রাহাত ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অভিভাবক-শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল। পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীর জীবনের নতুন অধ্যায় শুরু হলো। তিনি তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে আরও সাফল্য কামনা করেন। মোঃ রাফিন খন্দকার রাহাত বলেন আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাদের মেধা, সততা, নৈতিকতা ও দেশপ্রেমের মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। আমি সকল উত্তীর্ণ শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তিনি একই সঙ্গে যেসব শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, সাতলা ইউনিয়নসহ উজিরপুরের শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষায় সাফল্য অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১০

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১১

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১২

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৩

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৪

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

১৫

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

১৭

জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর

১৮

তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ কোরিয়া, মৃত্যু ১৬

১৯

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী-চাঁদাবাজের জায়গা হবে না: ডিআইজি আবদুল কুদ্দুস

২০