নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক আব্দুল বারিক। এর আগে সিদ্ধিরগঞ্জ থানার ওসির দায়িত্ব পালন করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত থাকা অবস্থায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে আব্দুল বারিকের সাহসী ও পেশাদার ভূমিকা স্থানীয় মহলে দারুণ প্রশংসিত হয়েছিল।
স্থানীয় জানান, আব্দুল বারিক সোনারগাঁ থানায় যোগদান করায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আরও গতি আসবে। বিশেষ করে অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন তারা।
যোগদানের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন ওসি আব্দুল বারিক বলেন, আমি এই থানায় সদ্য যোগদান করেছি। এলাকার সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা দমনে সোনারগাঁবাসী আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী। পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য।
মন্তব্য করুন