ক্রাইম এক্সপ্রের্স
২৩ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৈয়দপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় নীলফামারীর সৈয়দপুরে তিন ব্যবসা-প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক ও শেরে বাংলা সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার কথা থাকলেও নির্ধারিত সময়ের পরও কয়েকটি প্রতিষ্ঠান খোলা রাখা হয়। পরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করে।

এরমধ্যে সৈয়দপুর জিআরপি ক্যান্টিন সংলগ্ন এলাকার ‘বেবি শপ’ নামের কাপড়ের দোকানকে ৫ হাজার টাকা, শেরে বাংলা সড়কের ‘বাটা সু’কে ৫ হাজার টাকা এবং একই এলাকার ‘জান্নাত কসমেটিকস’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যবসায়ী দ্রুত দোকান বন্ধ করে চলে যান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার কথা। যারা নির্দেশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফেনীতে নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় সোমবার

সৈয়দপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কারিনার বেবি বাম্পের গুঞ্জনে যা জানা গেল

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওষুধের দোকানদার আটক

রংপুরে চার খুন: সন্দেহের তীর পাড়ার ছেলেদের’ দিকে

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

১০

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

১১

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

১২

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

১৪

কোন বোর্ডে পাসের হার কত

১৫

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১৬

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

১৭

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১৮

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১৯

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

২০