ক্রাইম এক্সপ্রের্স
২৩ অগাস্ট ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারিনার বেবি বাম্পের গুঞ্জনে যা জানা গেল

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তৃতীয় সন্তানের মা হচ্ছেন! সম্প্রতি এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জিম থেকে বের হওয়ার সময় কারিনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে এ গুঞ্জন ডানা মেলে। ভিডিওতে তার পেট কিছুটা স্ফীত দেখাচ্ছিল। তা দেখে অনেক নেটিজেন মনে করেন, কারিনা হয়তো তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।

তবে, সম্প্রতি কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে, ভাইরাল ভিডিওতে তার যে ‘বেবি বাম্প’ দেখা গিয়েছিল, সেটি আসলে কোনো গর্ভধারণের লক্ষণ নয়। বরং ছুটি কাটানো, অতিরিক্ত পাস্তা ও পিৎজা খাওয়া এবং একটি ‘খারাপ ক্যামেরা অ্যাঙ্গেলের’ কারণেই তাকে এমন দেখাচ্ছিল। মজার ছলে তারা বলেন, এটি কেবলই খাবারের কারণে পেট ফোলা বা ‘পিৎজা টামি’।

অন্যদিকে, তার ননদ সাবা আলি খান পতৌদিও কারিনার গর্ভধারণের গুঞ্জন নাকচ করে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, এটি হয়তো একটি ‘খারাপ অ্যাঙ্গেল’। মজার ছলে সাবা আরও জানান, গুঞ্জনটি সত্যি হলে তিনি খুশিই হতেন। তবে একই সঙ্গে তিনি সবাইকে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে এভাবে অনুমান না করার অনুরোধ জানান।

বর্তমানে কারিনা তার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মেঘনা গুলজারের আপকামিং ক্রাইম-থ্রিলার ‘দায়রা’ সিনেমায় তাকে দেখা যাবে। যা আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন। এ ছাড়া সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় এবং পিএস মিথরনের পরিচালনায় একটি পৌরাণিক জঙ্গল অ্যাডভেঞ্চারভিত্তিক হিন্দি সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয়ের জন্যও কারিনার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফেনীতে নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় সোমবার

সৈয়দপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কারিনার বেবি বাম্পের গুঞ্জনে যা জানা গেল

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওষুধের দোকানদার আটক

রংপুরে চার খুন: সন্দেহের তীর পাড়ার ছেলেদের’ দিকে

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

১০

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

১১

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

১২

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

১৪

কোন বোর্ডে পাসের হার কত

১৫

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১৬

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

১৭

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১৮

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১৯

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

২০