ক্রাইম এক্সপ্রের্স
৬ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞাপন মাঠে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ। তবে মাঠের সেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আঁচ যে তাদের পারিবারিক সম্পর্কে এতটুকুন পড়েনি, তা আবারও প্রমাণ করলেন তাদের জীবনসঙ্গিনীরা। রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ বিশেষ উপহার পাঠিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে।

সেই উপহার পেয়ে উচ্ছ্বসিত রোকুজ্জো আবার সোশ্যাল মিডিয়ায় তাকে প্রকাশ্যে ধন্যবাদও জানিয়েছেন। বিশ্বকাপ চলাকালে তাদের এমন সৌহার্দ্য বিনিময় ভক্তদেরও প্রশংসা কুড়াচ্ছে।

সম্প্রতি স্প্যানিশ মডেল জর্জিনা বাজারে নিয়ে এসেছেন তার নতুন লাউঞ্জওয়্যার তথা পোশাক ব্র্যান্ড ‘মিমোয়া’। নিজের এই নতুন উদ্যোগের উপহার সামগ্রী তিনি পাঠিয়েছেন আন্তোনেলার কাছেও। উপহারের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে আন্তোনেলা লিখেছেন, অনেক ধন্যবাদ জর্জিনা রদ্রিগেজ। প্রতিটি জিনিসই দারুণ সুন্দর। তোমার এই নতুন পথচলায় সফলতা কামনা করি।

মজার ব্যাপার হলো, আন্তোনেলা ও জর্জিনার এই উপহার বিনিময় এমন এক সময়ে ঘটল যখন ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নামার প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা ও পর্তুগাল দল।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা যেখানে মুখোমুখি হবে মিশরের, অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল লড়বে শক্তিশালী স্পেনের বিপক্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১০

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১১

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১২

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৩

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৪

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৫

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৬

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৭

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৮

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

১৯

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০