ক্রাইম এক্সপ্রের্স
১১ জুলাই ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারী বৃষ্টিতে লামার গজালিয়ার ৩ ওয়ার্ড পানিবন্দি, ৬০-৭০ পরিবার দুর্ভোগে – হিল ভিডিপির পরিদর্শন

সাইফুল ইসলাম মারুফ (বান্দরবান প্রতিনিধি); টানা ভারী বৃষ্টিতে বান্দরবানের লামা উপজেলার ১নং গজালিয়া ইউনিয়নের ৪নং, ৭নং ও ৮নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে প্রায় ৬০ থেকে ৭০টি পাহাড়ি-বাঙালি পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে রয়েছে। ০৯/০৭/২০২৬ ইং তারিখে পানিবন্দি এলাকার ক্ষয়ক্ষতি সরেজমিনে পরিদর্শন করেছে গজালিয়া হিল ভিডিপি। হিল ভিডিপি প্লাটুন কমান্ডার মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে ভিডিপি সদস্যরা প্রথমে ৭নং ওয়ার্ডের ছোট ভোমো এলাকার পানিবন্দি পরিবারগুলো পরিদর্শন করেন। এরপর  ৮নং ওয়ার্ডের গাঙ্গাপাড়া* এবং ৪নং ওয়ার্ডের গজালিয়া হেডম্যানপাড়া এলাকায় ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হয়।পরিদর্শনকালে পানিবন্দি পরিবারগুলোর ঘর-বাড়ি, ফসল ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির চিত্র লিপিবদ্ধ করা হয়। অনেক পরিবারের ঘরে হাঁটু পানি এবং রান্নার চুলা ডুবে যাওয়ায় খাবার সংকট দেখা দিয়েছে বলে ভুক্তভোগীরা জানান। হিল ভিডিপি প্লাটুন কমান্ডার মোঃ হাফিজুর রহমান বলেন,পানিবন্দি মানুষের দুর্ভোগ দেখে আমরা দ্রুত বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করেছি। জরুরি ভিত্তিতে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রয়োজন। স্থানীয়রা দ্রুত সরকারি সহায়তা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা দাবি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কোন বোর্ডে পাসের হার কত

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

গাজীপুরে বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী সাকিব জামাল সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি সাধারণ সম্পাদক

১০

খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

১১

চিরিরবন্দরে সন্দেহজনক ভাবে দুই চোর আটক

১২

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

১৩

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৪

চিরিরবন্দরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১৫

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

১৭

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

১৮

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

১৯

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

২০