ক্রাইম এক্সপ্রের্স
১৩ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ; সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন  সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। সোমবার (১৩ জুলাই) তিনি নিজের ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন! দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে। স্মৃতিচারণ করে সাদিক কায়েম লিখেছেন, সবকিছুর জন্য আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো কেটেছে এই কাফেলার সাথে।  এই প্রিয় কাফেলা আমাকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে শিখিয়েছে, জড়তা ভেঙে কথা বলতে শিখিয়েছে, নেতৃত্বের গুণাবলিকে পরম মমতায় বিকশিত করেছে। ইসলামী ছাত্রশিবিরই আত্মিক ও আধ্যাত্মিক বিকাশে পরিপূর্ণ পথনির্দেশনা দিয়েছে। ছাত্রশিবিরের সান্নিধ্য নিজের জীবনের অন্যতম অর্জন উল্লেখ করে সাদিক কায়েম লিখেছেন, পেছনে ফিরে তাকালে স্মৃতির পাতায় ভেসে ওঠে অসংখ্য প্রিয় মুখ আর সংগ্রামী চিত্র। পুরোটা সময় জুড়ে নিবেদিতপ্রাণ দায়িত্বশীল ও জনশক্তিদের যে সোহবত ও সান্নিধ্য পেয়েছি, তা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। জীবনের প্রতিটি বাঁকে আপনাদের কাছ থেকে শিখেছি, অনুপ্রাণিত হয়েছি। সবশেষ ছাত্রশিবিরের সাফল্য কামনা করে ডাকসু ভিপি লেখেন, আল্লাহ তায়ালা ইসলামী ছাত্রশিবিরের এই সংগ্রাম ও আন্দোলনের কর্মীদের পবিত্র সম্পর্কগুলোকে কবুল করুন। সামনের দিনগুলোতে এই অঞ্চলের মজলুম মানুষের মুক্তি সংগ্রামের অতন্দ্র প্রহরী হিসেবে পথ চলার তাওফিক দিন এবং এই আন্দোলনকে বিজয়ী করার মতো যোগ্য নেতৃত্ব দান করুন। এদিকে এর আগে গণমাধ্যমে সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরের বছরে দুইবার সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে আমার বিদায় হয়েছে। উল্লেখ্য, সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষিত হয়েছেন আরও দুই মাস আগে। গত ১ মে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পর ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রশিবিরের পদে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচন করার সুযোগ নেই। ছাত্রশিবির ছেড়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর হয়ে রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলেজছাত্রীকে ‘ব্যাড টাচ’, ডিবির পাঁচ দিনের প্রচেষ্টায় ধরা পড়ল যুবক

সোনারগাঁয়ের নতুন ওসি আব্দুল বারিক

নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

হত্যা মামলার রায় ঘিরে নুসরাতের বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফেনীতে নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় সোমবার

সৈয়দপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কারিনার বেবি বাম্পের গুঞ্জনে যা জানা গেল

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওষুধের দোকানদার আটক

১০

রংপুরে চার খুন: সন্দেহের তীর পাড়ার ছেলেদের’ দিকে

১১

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

১২

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

১৩

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

১৪

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

১৫

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

১৬

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

১৮

কোন বোর্ডে পাসের হার কত

১৯

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

২০