ক্রাইম এক্সপ্রের্স
১৫ জুলাই ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩

কক্সবাজারের রামুতে একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের সময় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা বড়ি, একটি প্রাইভেট কার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আজ বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রাবার বাগান এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের শালুকিয়া এলাকার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকার উর্মি আক্তার উষা (১৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মাদক পাচারের এ কৌশল অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং স্টিকারটি কীভাবে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়েও তদন্ত চলছে। আটক তিনজনের বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগকে আইনানুগ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩

ভবিষ্যদ্বাণীতে ভিদালের বাজিমাত, এবার জানালেন ফাইনালে স্পেনের প্রতিপক্ষের নাম

বরিশালে বাণিজ্য মেলা শেষে জিম্মি ২ শতাধিক উদ্যোক্তা

পিরোজপুরে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

চাকরি হারালেন হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১০

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১১

বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে

১২

শেখ হাসিনাকে ফেরাতে তাগাদা অব্যাহত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

স্পেনের কাজ শেষ, বিশ্বকাপে ‘ফাইনালিসিমা’ এখন আর্জেন্টিনার কাঁধে

১৪

মিরপুর মাজার রোডে হোটেল প্রজাপতি বাচ্চুর নারীব্যবসা ও মাদক সিন্ডিকেট

১৫

চিরিরবন্দরে ​বাড়ির আঙিনায় সবজি চাষ ফকির পাড়া গ্রামে বসুন্ধরা শুভসংঘের চারা বিতরণ

১৬

দুর্যোগে মানবতার হাত বাড়ালেন নেজাম উদ্দিন কোম্পানি: ইয়াংছায় ৩১৭ পরিবারে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ত্রিপল বিতরণ

১৭

টানা ৬ দিন বৃষ্টির পর ঢাকায় রোদের হাসি

১৮

চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে

১৯

ভারী বর্ষণ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

২০