ক্রাইম এক্সপ্রের্স
১৫ জুলাই ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে রাজবাড়ী–ভাঙ্গা রেলপথের সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।পাশাপাশি কোন ট্রেনের নিচে তিনি কাটা পড়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। ওসি আরো বলেন, পরিচয় শনাক্ত হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত দামে সার বিক্রি, কালিহাতীতে দুই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

কলেজছাত্রীকে ‘ব্যাড টাচ’, ডিবির পাঁচ দিনের প্রচেষ্টায় ধরা পড়ল যুবক

সোনারগাঁয়ের নতুন ওসি আব্দুল বারিক

নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

হত্যা মামলার রায় ঘিরে নুসরাতের বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফেনীতে নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় সোমবার

সৈয়দপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কারিনার বেবি বাম্পের গুঞ্জনে যা জানা গেল

১০

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওষুধের দোকানদার আটক

১১

রংপুরে চার খুন: সন্দেহের তীর পাড়ার ছেলেদের’ দিকে

১২

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

১৩

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

১৪

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

১৫

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

১৬

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

১৭

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

১৯

কোন বোর্ডে পাসের হার কত

২০