ক্রাইম এক্সপ্রের্স
১৫ জুলাই ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে বাণিজ্য মেলা শেষে জিম্মি ২ শতাধিক উদ্যোক্তা

বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা শেষ হওয়ার প্রায় ১০ দিন পরও অংশগ্রহণকারী দুই শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ উঠেছে আয়োজকদের বিরুদ্ধে। বুধবার (১৫ জুলাই) বরিশালের জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন উদ্যোক্তা। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মামুন খন্দকার। ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদা অনুযায়ী বাড়তি টাকা না দেওয়ায় ছাড়পত্র দিচ্ছে না আয়োজকরা। এ কারণে চরম অর্থাভাবে না খেয়ে দিন কাটছে ২০০ স্টলের পাঁচ শতাধিক উদ্যোক্তা, ব্যবসায়ী এবং কর্মচারীদের। এর প্রতিবাদ করায় মারধরের শিকারও হয়েছেন উদ্যোক্তারা। ব্যবসায়ীরা জানান, বিভিন্ন আইনি জটিলতা কাটিয়ে গত ২৬ মে নগরীর পরেশসাগর মাঠে শিল্প ও বাণিজ্য মেলা শুরু করে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিয়ম অনুযায়ী গত ২৬ জুন মেলা অনুমোদনের মেয়াদ শেষ হয়েছে। উদ্যোক্তারা বলেন, মেলার সময় বৃদ্ধির কথা বলে ১০ জুলাই পর্যন্ত তাদের অপেক্ষায় রাখা হয়। কিন্তু মেয়াদ বৃদ্ধি না হওয়ায় গত ১০ জুলাই মেলা বন্ধের নির্দেশ দেয় চেম্বার কর্তৃপক্ষ। নির্দেশনা অনুযায়ী বাড়ি ফেরার উদ্দেশ্যে প্রায় দুইশ স্টলের সব মালামাল গুছিয়ে ফেলেছেন। মেলার ব্যবসায়ী এবং উদ্যোক্তা মো. সাগরসহ অন্যরা জানান, মালামাল গুছিয়ে যাওয়ার জন্য আয়োজকদের কাছে ছাড়পত্র চাইলে তারা নিজেদের ইচ্ছেমতো অতিরিক্ত টাকা দাবি করে। ওই টাকা পরিশোধ না করলে ছাড়পত্র দেওয়া হবে না বলে জানিয়ে দেয়। তারা অভিযোগ করেন, বৈরী আবহাওয়ার কারণে মেলায় তেমন দর্শক হয়নি। তার পরও আমরা চুক্তি অনুযায়ী প্রতিদিন যেভাবে আয় করেছি সেভাবে তাদের স্টলের ভাড়া দিয়েছি। এখন বাড়তি টাকা না পেয়ে আমাদের দোকানের মালামালসহ দুই পাশের গেট আটকে দিয়েছে। এর প্রতিবাদ করায় বুধবার সকালে স্থানীয় লোকজন নিয়ে আমাদের উদ্যোক্তাদের ওপর হামলা করেছে। পরে কোনো রকম মেলার টিনের বেড়া ভেঙে পালিয়ে এসে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা এই জিম্মিদশা থেকে মুক্ত হয়ে নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরে যেতে চাই। আটকে রাখার অভিযোগ অস্বীকার করে মেলা কমিটির সদস্য দিন ইসলাম বলেন, মেলায় অংশ নেওয়া ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের আলোচনা করেই ১৫ জুলাই থেকে মেলার মেয়াদ চারদিন বাড়ানো হয়েছে। যেহেতু মেলায় ব্যবসায়ী এবং আয়োজক উভয় পক্ষেরই ক্ষতি হয়েছে তাই তাদের থেকে যেতে বলা হয়েছে। এখানে কাউকে জিম্মি করা হয়নি। তারা যেতে চাইলে তো আমাদের আটকে রাখার সুযোগ নেই। উদ্যোক্তাদের মারধরের বিষয়টি ভুল বোঝাবুঝি দাবি করে তিনি বলেন, বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা হয়েছে। মেলায় অংশ নেওয়া ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের অভিযোগ, সবুজ নামের ব্যক্তি চেম্বারের পক্ষ হয়ে মেলার আয়োজন করেছে। কিছুদিন আগেও তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের মেলায় উদ্যোক্তাদের সঙ্গে একই ঘটনা ঘটিয়েছেন। সেসময় ব্যবসায়ীরা ৯৯৯-এ ফোন করে জিম্মি দশা থেকে উদ্ধার হয়। বরিশালেও সেই একই কাজ করেছেন সবুজ। তবে এ বিষয়ে সবুজ নামের ওই ব্যক্তির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অস্বীকার করেছেন। মেলার সময় বৃদ্ধি হয়নি জানিয়ে আয়োজক সংস্থা বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি এবায়দুল হক চাঁন বলেছেন, কয়েকদিন আগেই মেলা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, চেম্বারের পক্ষ থেকে যতদূর জেনেছি, যারা ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করেছে তারা স্টল মালিক এবং উদ্যোক্তাদের কাছে টাকা পাবে। আমি উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। সেই টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। বিষয়টি আমি সমাধানের চেষ্টা করছি। এ প্রসঙ্গে বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, মেলার স্টলের উদ্যোক্তাদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে আমি এখানে নতুন এসেছি। মেলা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর না নিয়ে কিছু বলা সম্ভব নয়। অভিযোগের প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত দামে সার বিক্রি, কালিহাতীতে দুই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

কলেজছাত্রীকে ‘ব্যাড টাচ’, ডিবির পাঁচ দিনের প্রচেষ্টায় ধরা পড়ল যুবক

সোনারগাঁয়ের নতুন ওসি আব্দুল বারিক

নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

হত্যা মামলার রায় ঘিরে নুসরাতের বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফেনীতে নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় সোমবার

সৈয়দপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কারিনার বেবি বাম্পের গুঞ্জনে যা জানা গেল

১০

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওষুধের দোকানদার আটক

১১

রংপুরে চার খুন: সন্দেহের তীর পাড়ার ছেলেদের’ দিকে

১২

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

১৩

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

১৪

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

১৫

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

১৬

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

১৭

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

১৯

কোন বোর্ডে পাসের হার কত

২০