ক্রাইম এক্সপ্রের্স
১৫ জুলাই ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

অমিত হাওলাদার বিশেষ প্রতিনিধি; পিরোজপুরের মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিল তৈরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা পল্লী বিদ্যুৎ সমিতির দুই মিটার রিডারকে আটকে রাখেন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটক দুই মিটার রিডার হলেন- মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসের কর্মী জাহাঙ্গীর হোসেন ও সাব্বির হোসেন। ভুক্তভোগী গ্রাহক মোহাম্মদ রাসেল অভিযোগ করেন, গত জুন মাসে তার বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ছিল ৮৫ ইউনিট। কিন্তু চলতি মাসে মিটারের প্রকৃত রিডিং এক হাজার ৫৮০ ইউনিট থাকা সত্ত্বেও বিল তৈরির সময় তা এক হাজার ৬৬০ ইউনিট দেখানো হয়েছে। ফলে অতিরিক্ত ৮০ ইউনিটের বিল যুক্ত হয়েছে। এ ধরনের ভুল রিডিংয়ের কারণে প্রায়ই গ্রাহকদের অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে। স্থানীয় গ্রাহকরা জানান, দীর্ঘদিন ধরে মিটার রিডিং ও বিল-সংক্রান্ত সমস্যায় তারা ভোগান্তির শিকার হচ্ছেন। তারা ভুল রিডিং বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. আমিনুল ইসলাম সুমন বলেন, মিটার রিডার জাহাঙ্গীর হোসেন অসুস্থ থাকায় গত মাসে তার ছেলে মিটার রিডিং সংগ্রহ করেছিলেন। ওই সময় অনিচ্ছাকৃতভাবে একটি ভুল হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে এবং দ্রুত সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত দামে সার বিক্রি, কালিহাতীতে দুই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

কলেজছাত্রীকে ‘ব্যাড টাচ’, ডিবির পাঁচ দিনের প্রচেষ্টায় ধরা পড়ল যুবক

সোনারগাঁয়ের নতুন ওসি আব্দুল বারিক

নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

হত্যা মামলার রায় ঘিরে নুসরাতের বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফেনীতে নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় সোমবার

সৈয়দপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কারিনার বেবি বাম্পের গুঞ্জনে যা জানা গেল

১০

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওষুধের দোকানদার আটক

১১

রংপুরে চার খুন: সন্দেহের তীর পাড়ার ছেলেদের’ দিকে

১২

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

১৩

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

১৪

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

১৫

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

১৬

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

১৭

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

১৯

কোন বোর্ডে পাসের হার কত

২০